• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় কিশোরীসহ নিহত ২

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১৮: ৪৬
logo

Photo

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কিশোরীসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- পশ্চিম রামপুরার অনিকা তাহসিন (১২) ও গাবতলীর মো. জীবন (৪০)।

ঘটনা দুইটি ঘটেছে গতকাল সোমবার রাতে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। পশ্চিম রামপুরা এলাকার দুর্ঘটনায় জানা গেছে, হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরা ডিআইটি রোডের পলাশবাগ মোড়ে রাস্তা পার হচ্ছিলো ১২ বছর বয়সী অনিকা তাহসিন। এ সময় একটি প্রাইভেটকার ইউটার্ন নিতে গিয়ে তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আহত কিশোরীকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।

এদিকে, উত্তেজিত জনতা গাড়িটিকে আটক করে ভাঙচুর করেন। অনিকা তাহসিন পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার প্রত্যাশি গ্রামের মো. সিদ্দিকুর রহমান ও আছিয়া বেগমের মেয়ে। বর্তমানে পূর্ব রামপুরার ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতো।

অন্যদিকে, গাবতলী এলাকার দুর্ঘটনায় জানা যায়, একই রাতে দারুসসালাম থানাধীন গাবতলী টার্মিনাল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন পথচারী মো. জীবন (৪০)। এ সময় দ্রুতগতির একটি মোটর সাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

প্রতিবেশী সাজু তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হলে ঢামেক হাসপাতালে নেওয়ার পর রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মো. জীবন নীলফামারী সদর উপজেলার মো. আব্দুল গফুরের ছেলে। বর্তমানে মিরপুরের কাউন্দিয়া এলাকায় বসবাস করতেন এবং অসিম পরিবহনের বাসের চালক ছিলেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

৩

নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী

৪

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধি দলের সাক্ষাৎ

৫

বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সম্পর্কিত

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

৪১ মিনিট আগে
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

৪৪ মিনিট আগে
নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী

নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী

৬ ঘণ্টা আগে

২০ ঘণ্টা আগে