আমার শহর ডেস্ক

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই আসনে বিজয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।
আজ সোমবার তিনি চিঠি দিয়ে বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন, এই সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি।
এখন আসনটি শূন্য ঘোষণা করে গেজেট জারি করবে নির্বাচন কমিশন। পরে এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা হবে।
গত বৃহস্পতিবার ভোটের পর ২৯৭ আসনে নির্বাচিতদের গেজেট হয়েছে শুক্রবার। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিতদের শপথের আয়োজন হয়েছে।
এবারের নির্বাচনে ২০৯টি আসন জিতে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। বিএনপি চেয়ারম্যান দুই আসনে ভোট করে দুটোতেই জিতেছেন।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী এক ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসনে নির্বাচন করতে পারেন। আর সংবিধান অনুযায়ী একজন সংসদ সদস্য একটি আসনের প্রতিনিধিত্ব করবেন।
সে কারণে বিএনপি চেয়ারম্যান দুটি আসনে নির্বাচিত হলেও তাকে একটি ছেড়ে দেওয়ার তথ্য শপথের আগেই নির্বাচন কমিশনকে জানাতে হল।
নির্বাচনের ত্রিশ দিনের মধ্যে তা না জানালে জয় পাওয়া সবগুলো আসন শূন্য ঘোষণার বিধান রয়েছে।