• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন গ্রেপ্তার, ১১ মামলার তথ্য পেয়েছে ডিবি

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১৮: ৪২
logo

Photo

এক-এগারোর সময়ে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে ডিএমপির পল্টন থানায় হওয়া মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে মোট ১১টি মামলার তথ্য পেয়েছে ডিবি। সেগুলোর মধ্যে ডিএমপির বনানী, পল্টন, কোতোয়ালী, মিরপুর ও হাতিরঝিল থানায় হত্যা, হত্যাচেষ্টা, মানবপাচার প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং সংক্রান্ত গুরুতর অপরাধে মামলা রয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিবি প্রধান ও পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গত সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মোট ১১টি মামলার তথ্য আমরা এখন পর্যন্ত পেয়েছি। এর মধ্যে ফেনী জেলায় তিনটি মামলা বিচারাধীন রয়েছে। সেসব মামলায় তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ফেনী জেলায় আরও তিনটি মামলা এবং ডিএমপিতে পাঁচটি মামলাসহ মোট ৮টি মামলা তদন্তাধীন রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দুদক ও সিআইডিতে একাধিক অভিযোগ তদন্তাধীন রয়েছে।

ডিবি প্রধান জানান, গ্রেপ্তার মাসুদের বিরুদ্ধে ডিএমপির বনানী, পল্টন, কোতোয়ালী, মিরপুর ও হাতিরঝিল থানায় হত্যা, হত্যাচেষ্টা, মানবপাচার প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং সংক্রান্ত গুরুতর অপরাধে মামলা রয়েছে। প্রাথমিকভাবে তাকে ডিবির তদন্তাধীন পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। পল্টন থানার মামলাটি মানবপাচারের। তিনি ওই মামলার তিন নম্বর এজাহারভুক্ত আসামি। এ মামলায় মোট ১০১ জন আসামি রয়েছে।

মো. শফিকুল ইসলাম বলেন, আমরা অনেকদিন ধরে মাসুদকে ধরার চেষ্টা করছি।

গতকাল সোমবার আমরা নিশ্চিত হয়েছি, তিনি বারিধারার বাসায় অবস্থান করছেন। পরে ক্যান্টনমেন্ট থানার সহযোগিতায় তাকে আমরা গ্রেপ্তার করেছি। মাসুদের বিরুদ্ধে বড় অভিযোগ, তিনি এক-এগারোর কুশীলবদের অন্যতম।

সেই বিষয়গুলো ডিবির তদন্তে আসবে কি না- জানতে চাইলে তিনি বলেন, আমরা নির্দিষ্ট মামলার বিষয়ে তদন্ত করি। তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সেগুলোতে তার সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেগুলো আমরা তদন্ত করে দেখব। তবে আমরা আপনাদের নিশ্চিত করছি, বাংলাদেশ পুলিশ গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সব অন্যায়-অবিচারের যথাযথ বিচার নিশ্চিত করবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকে বিদেশে পালিয়ে গেছেন।

মাসুদও বিদেশে পালিয়ে গিয়েছিলেন কি না- জানতে চাইলে ডিবি প্রধান বলেন, আমরা আগেও একাধিকবার তাকে গ্রেপ্তারের প্রচেষ্টা নিয়েছি, কিন্তু তাকে পাওয়া যায়নি। তবে তিনি বিদেশে পালিয়ে যাননি বলে জানিয়েছেন। তিনি দেশেই পলাতক ছিলেন।

মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা রয়েছে, তিনি কত টাকা বিদেশে পাচার করেছেন- জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, মানি লন্ডারিং মামলা সিআইডিতে তদন্তাধীন রয়েছে। দুদকও এ বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে। এ বিষয়ে আমাদের (ডিবি) কাছে কোনো তথ্য নেই। এটা সিআইডি ও দুদক বলতে পারবে। এক-এগারোর সময় রাজনৈতিক নেতাদের নির্যাতনের অভিযোগ রয়েছে মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে।

এ বিষয়ে আপনারা তদন্ত করবেন কি না- জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের তথ্য এলে অন্যায়কারী কেউ পার পাবে না। ভুক্তভোগী যে কারো অধিকার আছে আইনের আশ্রয় নেওয়ার। এখনো যদি কেউ আইনের আশ্রয় নেয়, আমরা তাদের স্বাগত জানাব। এছাড়া আমরা যদি তদন্তে পাই, তাহলে আমরা যথাযথ ব্যবস্থা নেব।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

যুক্তরাষ্ট্রের প্রতিটি চুক্তিই স্বার্থ রক্ষা করে বাস্তবায়ন করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২

ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে ঈদের আমেজ

৩

ডেপুটি গভর্নরের নামে ভুয়া ফেসবুক আইডি, ব্যবস্থা নেওয়ার দাবি

৪

সাভারের সেই ‘সিরিয়াল কিলার’ সম্রাটের মৃত্যু

৫

ঈদের ছুটি শেষে কমলাপুরে ঢাকামুখী মানুষের ভিড়

সম্পর্কিত

যুক্তরাষ্ট্রের প্রতিটি চুক্তিই স্বার্থ রক্ষা করে বাস্তবায়ন করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রতিটি চুক্তিই স্বার্থ রক্ষা করে বাস্তবায়ন করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫ মিনিট আগে
ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে ঈদের আমেজ

ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে ঈদের আমেজ

৮ মিনিট আগে
ডেপুটি গভর্নরের নামে ভুয়া ফেসবুক আইডি, ব্যবস্থা নেওয়ার দাবি

ডেপুটি গভর্নরের নামে ভুয়া ফেসবুক আইডি, ব্যবস্থা নেওয়ার দাবি

১০ মিনিট আগে

১৩ মিনিট আগে