• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের উদ্যোগে সেমিনার

এআই সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে: ডা. জাহেদ-উর রহমান

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ : ১৮ মে ২০২৬, ২৩: ১৩
আপডেট : ১৮ মে ২০২৬, ২৩: ১৫
logo

এআই সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে: ডা. জাহেদ-উর রহমান

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ : ১৮ মে ২০২৬, ২৩: ১৩
Photo

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের উদ্যোগে Translational Artificial Intelligence : From Research to Societal Impact শীর্ষক সেমিনার আজ সোমবার সন্ধ্যা সাতটায়, শহীদ প্রকৌশলী ভবন, আইইবি সদর দপ্তর, রমনা, ঢাকায় কাউন্সিল হলে অনুষ্ঠিত হয়।

ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জাহেদ-উর রহমান, উপদেষ্টা-পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

তিনি বলেন, এআই প্রযুক্তি মানুষের দৈনন্দিন জীবন, চিকিৎসা, শিক্ষা, শিল্প ও সামাজিক উন্নয়নে ব্যবহার করার মাধ্যমেই এর প্রকৃত সফলতা অর্জিত হয়। বর্তমানে এআই এর ব্যবহারের ফলে আমাদের দৈনন্দিন কাজ অনেক সহজ, দ্রæত ও কার্যকর হয়ে উঠছে। স্বাস্থ্যসেবায় এআই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে। অটিজমে আক্রান্ত শিশুদের আচরণ পর্যবেক্ষণ, মানসিক অবস্থা বিশ্লেষণ এবং প্রয়োজনীয় চিকিৎসা ও থেরাপি প্রদানকে আরও সহজ ও কার্যকর করতে এআই প্রযুক্তি সহায়তা করতে পারে। বর্তমান পৃথিবী অত্যন্ত দ্রæত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তিনির্ভর এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরও আধুনিক প্রযুক্তি, বিশেষ করে এআই সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন, আহŸায়ক, এসোসিয়েন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)।

তিনি বলেন, সাধারণভাবে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে কম্পিউটারভিত্তিক এমন একটি প্রযুক্তিকে বুঝি, যা নির্দিষ্ট ডোমেইন বা তথ্যভাÐারের মাধ্যমে তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে পারে। এআই মানুষের মতো চিন্তা, বিশ্লেষণ এবং দ্রæত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা তৈরি করে বিভিন্ন খাতে আধুনিক সেবা নিশ্চিত করছে। বর্তমানে স্মার্ট সিটি ব্যবস্থাপনায় এআই এর ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একটি শহরকে যদি আধুনিক ক্যামেরা, সেন্সর এবং ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করা যায়, তাহলে সেখান থেকে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা সম্ভব হবে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা এবং জনসমাগমস্থলে স্থাপিত ক্যামেরাগুলো সার্বক্ষণিক তথ্য সংগ্রহ করে কেন্দ্রীয় ডাটা সেন্টারে পাঠাতে পারবে। কোনো সড়ক দুর্ঘটনা ঘটলে এআই নিয়ন্ত্রিত ক্যামেরা ও সেন্সর তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার স্থান শনাক্ত করতে পারবে এবং সঙ্গে সঙ্গে সেই তথ্য ডাটা সেন্টারে পৌঁছে যাবে। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রæত অ্যাম্বুলেন্স, পুলিশ বা ফায়ার সার্ভিস পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এতে জরুরি সেবার সময় কমবে, প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হ্রাস পাবে এবং নাগরিক নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকৌশলী খান মনজুর মোরশেদ, ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক ও আন্তর্জাতিক) আইইবি, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, ভাইস-প্রেসিডেন্ট (এসএন্ডডবি্লউ) আইইবি এবং প্রকৌশলী এ.টি.এম. তানবীর-উল হাসান (তমাল), ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) আইইবি।

স্বাগত বক্তব্য দেন, অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান, সম্মানী সাধারণ সম্পাদক, আইইবি। তিনি বলেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স প্রযুক্তির ব্যবহার বিশ্বব্যাপী দ্রæত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে গার্মেন্টস সেক্টরে উৎপাদন বৃদ্ধি, মান নিয়ন্ত্রণ, ডিজাইন, কাটিং, প্যাকেজিং এবং সরবরাহ ব্যবস্থাপনায় এআই ও রোবট ব্যবহারের প্রবণতা দিন দিন বাড়ছে। এর ফলে উৎপাদন প্রক্রিয়া দ্রুত, নির্ভুল ও ব্যয় সাশ্রয়ী হচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে, গার্মেন্টস সেক্টরে এআই ও রোবটের ব্যবহার বৃদ্ধি পেলে আমাদের দক্ষ জনশক্তি কর্মসংস্থান হারাবে কি না এবং রোবটের অতিরিক্ত ব্যবহার মানবজাতির জন্য হুমকি হয়ে উঠবে কি না।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন, অধ্যাপক ড. প্রকৌশলী তানজিমা হাশেম, বিভাগীয় প্রধান, কম্পিউটারকৌশল বিভাগ, বুয়েট।

তিনি বলেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানবজীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে। তবে গবেষণাগারে উদ্ভাবিত এআই প্রযুক্তি যখন বাস্তব জীবনের সমস্যা সমাধানে ব্যবহার হয়ে সমাজ, অর্থনীতি ও মানবকল্যাণে সরাসরি প্রভাব ফেলে, তখন সেটিকে Translational Artificial Intelligence বলা হয়। গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তব প্রয়োগের মাধ্যমে জনগণের উপকারে রূপান্তর করাই এআইয়ের মূল লক্ষ্য। এআই বর্তমানে স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, পরিবহন, শিল্প উৎপাদন, আর্থিক খাত, দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রশাসনিক কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। উদাহরণস্বরূপ, স্বাস্থ্য খাতে এআই রোগ নির্ণয়, মেডিকেল ইমেজ বিশ্লেষণ এবং ওষুধ আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে। কৃষিক্ষেত্রে মাটি, আবহাওয়া ও ফসলের তথ্য বিশ্লেষণ করে উৎপাদন বৃদ্ধি ও রোগ শনাক্তকরণ সহজ হচ্ছে। শিক্ষা খাতে এআই -ভিত্তিক স্মার্ট লার্নিং সিস্টেম শিক্ষার্থীদের ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা নিশ্চিত করতে সহায়তা করছে।

ওই সেমিনারে সভাপতিত্ব করেন, প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), প্রেসিডেন্ট, আইইবি এবং চেয়ারম্যান, রাজউক।

তিনি বলেন, আমাদের ভবনগুলোর নকশা প্রণয়নের সময় পর্যাপ্ত পার্কিং ব্যবস্থার পরিকল্পনা রাখা হলেও বাস্তব ক্ষেত্রে অনেক সময় সেই নির্ধারিত পার্কিং স্থান অন্য কাজে ব্যবহার করা হচ্ছে। এর ফলে নগর এলাকায় যানজট বৃদ্ধি পাচ্ছে এবং সড়কে অবৈধ পার্কিংয়ের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। একটি পরিকল্পিত ও আধুনিক নগর ব্যবস্থা গড়ে তুলতে হলে ভবনের অনুমোদিত নকশা অনুযায়ী পার্কিং ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে নির্ধারিত পার্কিং স্থান অন্য কোনো কাজে ব্যবহার করা না হয়। সেমিনার থেকে যে সকল গুরুত্বপূর্ণ মতামত, সুপারিশ ও করণীয় বিষয় উঠে আসবে, সেগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে প্রেরণের মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে। শুধু আলোচনা বা সুপারিশ প্রণয়ন করলেই হবে না, বরং তা কার্যকর পদক্ষেপে রূপান্তর করতে হবে।

ধন্যবাদ জ্ঞাপন করেন, প্রকৌশলী শাহানাজ শারমিন, চেয়ারম্যান, উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার, আইইব।

তিনি বলেন, গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তি ও গবেষণালব্ধ জ্ঞানকে মানুষের দৈনন্দিন জীবন ও সমাজের বাস্তব সমস্যার সমাধানে কার্যকরভাবে প্রয়োগ করাই এআইয়ের কাজ। স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, শিল্প, নগর ব্যবস্থাপনা এবং জনসেবায় এআই এর বাস্তব প্রয়োগ এর গুরুত্বপূর্ণ উদাহরণ। বর্তমানে বিশ্ব দ্রæত প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে এবং এআই এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। বাংলাদেশ সরকারও এআই প্রযুক্তির গুরুত্ব বিবেচনা করে ২০২৬-২০৩৬ মেয়াদের জন্য নীতিমালা ও পরিকল্পনা গ্রহণের উদ্যোগ নিয়েছে। এটি অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। কারণ ভবিষ্যতের আধুনিক বাংলাদেশ গড়তে এআই, ডাটা সায়েন্স, রোবোটিক্স এবং ডিজিটাল প্রযুক্তির বিকল্প নেই। তবে এ ধরনের নীতিমালায় নারীদের অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রযুক্তি খাতে নারীদের উপস্থিতি ও নেতৃত্ব ছাড়া টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব নয়।

সঞ্চালনায় ছিলেন, প্রকৌশলী ইশরাত জাহান, সম্পাদক, উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার, আইইবি। তিনি বলেন, এআইয়ের মূল লক্ষ্য হলো-গবেষণায় আবিষ্কৃত নতুন প্রযুক্তিকে বাস্তব জীবনে প্রয়োগ করা। উদাহরণস্বরূপ, স্বাস্থ্যসেবায় অও এখন রোগ নির্ণয়ে সহায়তা করছে, দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে ডাক্তারদের সাহায্য করছে। কৃষিক্ষেত্রে অও আবহাওয়া ও মাটির তথ্য বিশ্লেষণ করে কৃষকদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করছে। একইভাবে, শহরের ট্রাফিক ব্যবস্থাপনা, শিক্ষা ব্যবস্থা, এমনকি দুর্যোগ পূর্বাভাসেও অও গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে।

ওই সেমিনারে উপস্থিত ছিলেন, প্রকৌশলী শেখ আল আমিন, ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি) আইইবি, প্রকৌশলী এ.টি.এম তানবীর-উল হাসান (তমাল) ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) আইইবি, প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (প্রশাসন ও অর্থ) আইইবি, প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী, সহকারী সাধারণ সম্পাদক (এসএন্ডডবিøউ) আইইবিসহ আইইবি ঢাকা কেন্দ্রের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কাউন্সিলের সদস্যবৃন্দ, প্রকৌশল বিভাগসমূহের নেতৃবৃন্দ, প্রকৌশল চ্যাপ্টারদ্বয়ের নেতৃবৃন্দ, ও বিভিন্ন প্রকৌশল সংস্থার প্রকৌশলীবৃন্দ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

এআই সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে: ডা. জাহেদ-উর রহমান

২

বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ফি ঘোষণা মিশরের

৩

ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শেষ

৪

প্রধানমন্ত্রীর ২৪ নির্দেশনা বাস্তবায়নে ডিসিদের মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি

৫

মন্দ কাজগুলো জামায়াত করে মাজারের ওপর দোষ চাপাচ্ছে: ফরহাদ মজহার

সম্পর্কিত

বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ফি ঘোষণা মিশরের

বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ফি ঘোষণা মিশরের

২১ ঘণ্টা আগে
ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শেষ

ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শেষ

২১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর ২৪ নির্দেশনা বাস্তবায়নে ডিসিদের মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি

প্রধানমন্ত্রীর ২৪ নির্দেশনা বাস্তবায়নে ডিসিদের মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি

২ দিন আগে