দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

Thumbnail image

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার দুপুর ১টা ৫২ মিনিট ৪৯ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।

এর আগে, গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৪ দশমিক ৬। উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিমে। এছাড়া গত বুধবার রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত