• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া রোধে ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন: ডিএমপি কমিশনার

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ২১: ১৫
logo

Photo

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় রোধে ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ডিএমপি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান তিনি ।

ডিএমপি কমিশনার জানিয়েছেন, টার্মিনালসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পোশাকধারী পুলিশের পাশাপাশি ডিবি, এসবি ও র‌্যাব সদস্য মোতায়েন থাকবে। এছাড়া সন্দেহভাজন বস্তু তল্লাশিতে ডগ স্কোয়াড এবং বিশেষ পরিস্থিতিতে সোয়াট টিম প্রস্তুত থাকবে। ট্রাফিক নিয়ন্ত্রণে অশ্বারোহী পুলিশও দায়িত্ব পালন করবে। আজ বুধবার রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে মহাখালী বাস টার্মিনালে মালিক-শ্রমিকদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঈদযাত্রা সহজ করতে বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বিআরটি লেন এবং আব্দুল্লাহপুর থেকে আশুলিয়া সড়ক পর্যন্ত একমুখী যান চলাচল চালুর সম্ভাবনার কথাও জানান ডিএমপি কমিশনার। এছাড়া ঢাকা বাইপাস সড়ক খোলা রাখার জন্য সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, সড়কে যানজটের অন্যতম কারণ ফিটনেসবিহীন ‘লক্কড়-ঝক্কড়’ বাস। এসব বাস হাইওয়েতে বিকল হলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তাই এসব বাস যাতে রাস্তায় নামতে না পারে, সে জন্য বিআরটিএ ও ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। গতবারের মতো এবারও লক্কড়-ঝক্কড় বাস মেরামতের জায়গাগুলোতে নজরদারি চালানো হবে।

বাস টার্মিনালগুলোতে যাত্রীদের সহায়তায় হেল্পডেস্ক স্থাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সেখানে বাসের ভাড়ার তালিকা টাঙিয়ে দেওয়া এবং কোনো বাসের শিডিউল বিপর্যয় হলে তা দ্রুত যাত্রীদের জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি টার্মিনালগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশনের সহায়তাও চাওয়া হয়েছে। ডিএমপি কমিশনার মালিক ও শ্রমিক সমিতিকে অনুরোধ করেন, চালকরা যেন একটানা চার থেকে পাঁচ ঘণ্টার বেশি গাড়ি না চালান এবং যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী না তোলেন। বিশেষ করে আব্দুল্লাহপুর, গাবতলী ও সায়েদাবাদ এলাকায় মূল সড়কে দাঁড়িয়ে যাত্রী তুললে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরও বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে এবং সড়কে যানজটের চাপ কমাতে আগামী ১৮ মার্চ সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। সাধারণত ঈদের আগে ছুটি কম থাকলে একদিনেই বিপুলসংখ্যক মানুষ ঢাকা ছাড়েন। কিন্তু ছুটি চার-পাঁচ দিন হলে যাত্রীদের চাপ ভাগ হয়ে যায়। ডিএমপি কমিশনার জানান, একদিনে প্রায় ৫০ থেকে ৬০ লাখ মানুষ ঢাকা ছাড়লে পরিবহন ব্যবস্থায় চাপ পড়ে। তবে ছুটি কয়েকদিন হলে প্রতিদিন গড়ে প্রায় ২০ লাখ মানুষ ঢাকা ছাড়বে।

এতে বাসগুলো যাত্রী নামিয়ে দ্রুত ফিরে এসে নতুন যাত্রী নিতে পারবে, যা ঈদযাত্রা সহজ করবে। একসঙ্গে বিপুল জনস্রোত সামাল দিতে তৈরি পোশাক খাতের মালিকদের ধাপে ধাপে ছুটি দেওয়ার অনুরোধও জানানো হয়েছে। ১৬ থেকে ২০ মার্চের মধ্যে প্রতিদিন ২০ শতাংশ হারে শ্রমিকদের ছুটি দিলে পরিবহন সংকট ও যানজট নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করছে ডিএমপি।

কমিশনার জানান, অতিরিক্ত ভাড়া আদায় রোধে বিআরটিএ, সিটি করপোরেশন ও ডিএমপির ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন। পাশাপাশি মলম পার্টি ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য ঠেকাতে বিশেষ নজরদারি চালানো হবে। মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুর রহমান শিমুল বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. সাইফুল আলম ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ঈদ উপলক্ষে রাজধানী থেকে বিপুলসংখ্যক মানুষ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করেন। এ সময় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সব একদিনে বদলানো যাবে না, মানবাধিকার নিশ্চিতে ধীরে ধীরে এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া রোধে ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন: ডিএমপি কমিশনার

৩

অফিসে উপস্থিতি তদারকি করতে আকস্মিক পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

৪

স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

নিবন্ধিত গ্রাহকদের তেল সরবরাহ অব্যাহত রাখার নির্দেশ বিপিসির

সম্পর্কিত

সব একদিনে বদলানো যাবে না, মানবাধিকার নিশ্চিতে ধীরে ধীরে এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সব একদিনে বদলানো যাবে না, মানবাধিকার নিশ্চিতে ধীরে ধীরে এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৪ ঘণ্টা আগে
অফিসে উপস্থিতি তদারকি করতে আকস্মিক পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অফিসে উপস্থিতি তদারকি করতে আকস্মিক পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

৫ ঘণ্টা আগে