দেশের বিভিন্ন এলাকায় এখনো মব জাস্টিস চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Thumbnail image

ঢাকার আশপাশে ‘মব জাস্টিস’ কিছুটা কমলেও দেশের বিভিন্ন এলাকায় এখনো এ ধরনের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১২তম সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সভায় জুলাই হত্যাকাণ্ডের মামলা রেকর্ড, সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, ছিনতাই ও চাঁদাবাজি রোধ, শীর্ষ সন্ত্রাসীদের জামিন প্রসঙ্গসহ নানা বিষয় আলোচনা হয়।

তিনি বলেন, ‘আমরা চাই মব জাস্টিসটা যতটা সম্ভব কমিয়ে আনা যায়। কয়েকদিন আগে রংপুরে একটি ঘটনা ঘটেছে। ঢাকায় কিছুটা কমলেও আশপাশে এখনো হচ্ছে। আমরা চেষ্টা করছি এটা বন্ধ করতে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়। তবে দোষী কেউই ছাড় পাবে না। আমরা চুনোপুঁটি ধরি, বড় রুই মাছ অনেক সময় ছাড়া পেয়ে যায়। বড় একজন ধরা পড়লেই সবাই ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ছোটখাটো অপরাধীদের বিষয়ে খুব কমই বলা হয়।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত