• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

নতুন বাংলাদেশ গড়তে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ চাইলেন শিক্ষামন্ত্রী

আমার শহর ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১৬: ০৩
logo

Photo

নতুন বাংলাদেশ গঠনে দেশের শিক্ষক সমাজকে সর্বোচ্চ প্রচেষ্টা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেছেন, শিক্ষকরাই জাতির ভবিষ্যৎ নির্মাতা এবং তাদের হাত দিয়েই গড়ে উঠবে আগামী দিনের দক্ষ নেতৃত্ব। গতকাল সোমবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমিতে (নায়েম) ২৭তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের নবনিযুক্ত কর্মকর্তাদের ২০৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ প্রতীক্ষা ও নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে শিক্ষকতা পেশায় যোগদান করায় কর্মকর্তাদের অভিনন্দন জানান মন্ত্রী। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর এই কর্মকর্তাদের যোগদান দেশের প্রশাসনিক ইতিহাসে একটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক অধ্যায়। ভবিষ্যতে এ ধরনের বিলম্ব ও অবিচারের পুনরাবৃত্তি যেন আর না হয়, তা আমাদের নিশ্চিত করতে হবে।

শিক্ষকদের উদ্দেশ্যে ড. মিলন বলেন, আপনারা কেবল কর্মচারী নন, আপনারা কারিগর। শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষক সমাজ একটি অভিন্ন পরিবার। এই পরিবারের দায়িত্বশীল সদস্য হিসেবে আপনাদের কর্মস্থলে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। ২৭তম বিসিএসের মাধ্যমে নবনিযুক্ত কর্মকর্তাদের দীর্ঘদিনের ক্ষতি পুষিয়ে দিতে বিশেষ নজর দেওয়ার প্রতিশ্রুতি দেন মন্ত্রী।

তিনি জানান, দ্রুততম সময়ে চাকরি স্থায়ীকরণ এবং বিধি মোতাবেক পদোন্নতির জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে মন্ত্রণালয়। শিক্ষা খাতকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার লক্ষ্যে সরকার বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন। নায়েমের মহাপরিচালক ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন কৃষিমন্ত্রী

২

গুম ও শহীদ পরিবারের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

৩

চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু করল বাণিজ্য মন্ত্রণালয়

৪

স্কুলে খাবার মজুত রাখার সুযোগ নেই, অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী

৫

সৌরবিদ্যুতের মাধ্যমে দেশ সবুজ ও টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে: প্রধানমন্ত্রী

সম্পর্কিত

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন কৃষিমন্ত্রী

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন কৃষিমন্ত্রী

৫ ঘণ্টা আগে
গুম ও শহীদ পরিবারের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

গুম ও শহীদ পরিবারের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

১ দিন আগে
চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু করল বাণিজ্য মন্ত্রণালয়

চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু করল বাণিজ্য মন্ত্রণালয়

৩ দিন আগে