• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

পাকিস্তানপন্থি অপশক্তি নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠছে: মির্জা ফখরুল

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ২২: ৪৮
logo

Photo

বিএনপির মহাসচিব ও এলজিআরডি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতাকে সমুন্নত রাখতে এবং গণতন্ত্র রক্ষায় সবাইকে অত্যন্ত সতর্কতার সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে।

কারণ স্বাধীনতার ৫৫ বছর পরও পাকিস্তানপন্থি সেই অপশক্তি নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠছে।

আজ শুক্রবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিতআলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একাত্তরের স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে। এদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। তারা আজ ভিন্ন মোড়কে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর যেকোনও আঘাত মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের অতীতচারিতা বর্জন করতে হবে। শুধু পেছনের দিকে তাকালে চলবে না, বরং আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সামনে তাকাতে হবে।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, সব ষড়যন্ত্র ও অপশক্তিকে পরাজিত করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তার নেতৃত্বেই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।

বিশেষ অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, জিয়াউর রহমানই স্বাধীনতার প্রকৃত ঘোষক। একটি জাতির প্রকৃত পরিচয় প্রকাশ করতে না পারলে, সেই জাতি সঠিকভাবে পরিচালিত হতে পারে না।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস অন্য কোনও ইতিহাসের সঙ্গে মেলানোর সুযোগ নেই। অনেকে সংবিধানের প্রস্তাবনায় চব্বিশের গণ-অভ্যুত্থান এবং একাত্তরকে সমান করতে চেয়েছিলেন। আমরা মনে করি, একাত্তরের ইতিহাস অনন্য ও অবিসংবাদিত।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সবাইকে নিয়ে সহাবস্থানের বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

২

পাকিস্তানপন্থি অপশক্তি নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠছে: মির্জা ফখরুল

৩

এবার পাটুরিয়ায় ফেরিতে আগুন

৪

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ নিহত ৫

৫

ময়মনসিংহে রিকশাচালককে পিটিয়ে হত্যা, আটক ৩

সম্পর্কিত

সবাইকে নিয়ে সহাবস্থানের বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

সবাইকে নিয়ে সহাবস্থানের বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

২ ঘণ্টা আগে
এবার পাটুরিয়ায় ফেরিতে আগুন

এবার পাটুরিয়ায় ফেরিতে আগুন

৩ ঘণ্টা আগে

৪ ঘণ্টা আগে