রাজধানীতে ট্রাকের ধাক্কায় ২ ব্যবসায়ী নিহত

Thumbnail image

রাজধানীর মতিঝিলে ট্রাকের ধাক্কায় দুই মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে বঙ্গভবনের সামনের রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতারা হলেন, শেরপুর জেলার নবীনগর থানার সাখাওয়াত হোসেনের ছেলে মো. রিপন (৪৫) ও শেরপুর সদরের বেপারির বাড়ির জমশেদ আলীর ছেলে মো. সুলতান (৫০)।

নিহতদের হাসপাতালে নিয়ে যাওয়া মো. শাহিন জানান, রাত ৪টার দিকে বঙ্গভবনের সামনে রাস্তায় মুরগির একটি ভ্যান ইউটার্ন নিচ্ছিলো। এমন সময় দ্রুতগামী একটি ট্রাক ভ্যানটিতে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা দু’জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক যাচাই-বাছাই শেষে দু’জনকেই মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ দু’টি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত