সাংবাদিক আনিস আলমগীর জামিনে কারামুক্ত

Thumbnail image

মামলার জামিনে কারাগার থেকে মুক্ত হয়েছেন সাংবাদিক আনিস আলমগীর।

আজ শনিবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

আজ শনিবার ঢাকা ডিভিশন ২ এর ডিআইজি (প্রিজন) টিপু সুলতান জানান, সাংবাদিক আনিস আলমগীর কাশিমপুরের দুই নম্বর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। আজ শনিবার বেলা আনুমানিক আড়াইটার দিকে তিনি কারাগার থেকে বের হন। এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) তার জামিনের কাগজ (বেলবন্ড) পৌঁছালে কারাগার কর্তৃপক্ষ তা ফরোয়ার্ড করে কাশিমপুর কারাগারে পাঠিয়ে দেয়।

তিনি জানান, তার জামিনের কাগজ কারাগারে পৌঁছেছে। পরে যাচাই-বাছাই শেষে আজ শনিবার দুপুর আড়াইটার দিকে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত