• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে: রিজওয়ানা হাসান

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১৬: ১৪
logo

Photo

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে সংশয় ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এতে কোনো লাভ হবে না।

আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সরকার গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিতে বলছে—এতে প্রশ্নবিদ্ধ হওয়ার কিছু নেই। কারণ এটি সরকারের ম্যান্ডেটের অংশ। তিনি স্পষ্ট করেন, সরকার কোনো রাজনৈতিক দল নিয়ে প্রচার চালাচ্ছে না।

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, এ বিষয়ে সরকারের যা করণীয় তা করা হবে। এটি যুক্তরাষ্ট্রের নিজস্ব বিষয়। তিনি দাবি করেন, যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা বেশি, সেসব দেশের ওপরই মূলত এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, এতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না। বিচারিক প্রক্রিয়া শেষ না হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল আইনিভাবে নিষিদ্ধ হলে, সে দল কীভাবে নির্বাচনে অংশ নেবে সেটাই প্রশ্ন।

সরকারের অবস্থান তুলে ধরে উপদেষ্টা জানান, আইন ও সংবিধানের আলোকে নির্বাচন সংক্রান্ত সব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

২

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

৩

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী

৪

ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি

৫

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সম্পর্কিত

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

৫ ঘণ্টা আগে
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

৬ ঘণ্টা আগে
সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী

১১ ঘণ্টা আগে

১২ ঘণ্টা আগে