আমার শহর ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে মো. রওশন আলী (১৯) নামে এক রিকশাচালক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে ।
গতকাল শুক্রবার মধ্যরাতে যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস এলাকার একটি বাসায় গলায় ফাঁস নেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
মৃতের দুলাভাই হামিদুল জানান, গতকাল শুক্রবার রাতে রওশনের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়। এ সময় অভিমান করে তিনি রুমে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তারা খবর পেয়ে রওশনের বাসায় গিয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন।
এরপর রাত সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রওশনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তিনি আরও জানান, রওশন গাইবান্ধা সদরের দুর্গাপুর গ্রামের মো. সোনা মিয়ার ছেলে। বর্তমানে যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি এক ছেলের জনক ছিলেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, লাশ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।