আমার শহর ডেস্ক

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ভূমির প্রকৃত মালিক সাধারণ মানুষ। তাদের সহযোগিতায় সর্বদা নিবেদিত থাকতে হবে। ভূমি ব্যবস্থাপনায় যারা নিয়োজিত আছেন, তাদের সেবকের ভূমিকায় কাজ করতে হবে।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর সাতরাস্তায় অবস্থিত ভ‚মি ভবন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. মাহমুদ হাসান, ভ‚মি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মো. এমদাদুল হক চৌধুরী ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আশ্রাফুল ইসলাম।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ভূমি ভবনের ভূমি জাদুঘর, শিশু দিবাযতু কেন্দ্র, সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং সেল, ভূমি সেবা কেন্দ্র ও ভূমিসেবা কল সেন্টার রুম ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কার্যক্রমের খোঁজখবর নেন।
উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ভূমি ব্যবস্থাপনায় যারা আপনারা নিয়োজিত আছেন, তারা সেবকের ভ‚মিকায় থাকবেন। ভূমির প্রকৃত মালিক সাধারণ মানুষের সহযোগিতায় আপনারা সর্বদা নিবেদিত থাকবেন।
ভূমি প্রতিমন্ত্রী আরও গুরুত্বারোপ করে বলেন, দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভ‚মি সেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও বেশি তৎপর হতে হবে। কাজের গতিশীলতা বজায় রাখার নির্দেশ দিয়ে তিনি বলেন, সব ধরনের কাজ দ্রুত নিষ্পত্তি করতে হবে। জনসেবার ক্ষেত্রে কোনোভাবেই দীর্ঘসূত্রতা কাম্য নয়।
অফিসে নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে উপস্থিতি ও অফিস ত্যাগের জন্য সবাইকে সচেতন হওয়ার জন্য নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এছাড়া দপ্তরের পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতিও গুরুত্বারোপ করেন তিনি।