• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

নির্বাচন উপলক্ষে ২ দিন বন্ধ থাকবে দেশের সব দোকান-শপিংমল

আমার শহর ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০: ৫৫
logo

Photo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান ব্যবসায়ী মালিক সমিতি। আগামী বুধ ও বৃহস্পতিবার (১১ ও ১২ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্ত কার্যকর হবে।বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত ৫ ফেব্রুয়ারি এ ঘোষণা দেওয়া হলেও বিষয়টি আজ শনিবার প্রকাশ্যে আসে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটাধিকার প্রয়োগে নাগরিকদের সর্বোচ্চ সুযোগ নিশ্চিত করতে এবং সরকারি সিদ্ধান্তের আলোকে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিকে নির্বাচন উপলক্ষে সরকার ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি কারখানার শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারিও ছুটি নির্ধারণ করা হয়েছে। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি এমনিতেই সাধারণ ছুটি থাকছে। এর পরের দুই দিন সরকারি চাকরিজীবীদের নিয়মিত সাপ্তাহিক ছুটি।ফলে টানা কয়েক দিনের ছুটির মধ্যে পড়ছে দেশ; যার প্রভাব পড়বে খুচরা বাণিজ্য ও শপিং কার্যক্রমে। তবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যবসায়ী সংগঠনগুলো সরকারের সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের ঈদের শুভেচ্ছা

২

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন কৃষিমন্ত্রী

৩

গুম ও শহীদ পরিবারের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

৪

চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু করল বাণিজ্য মন্ত্রণালয়

৫

স্কুলে খাবার মজুত রাখার সুযোগ নেই, অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী

সম্পর্কিত

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের ঈদের শুভেচ্ছা

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের ঈদের শুভেচ্ছা

৩ ঘণ্টা আগে
ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন কৃষিমন্ত্রী

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন কৃষিমন্ত্রী

৮ ঘণ্টা আগে
গুম ও শহীদ পরিবারের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

গুম ও শহীদ পরিবারের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

১ দিন আগে

৩ দিন আগে