৩ জানুয়ারির

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থাকায় জামায়াতের মহাসমাবেশ স্থগিত

Thumbnail image

বাংলাদেশে জামায়াতে ইসলামী পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করেছে। আজ রোববার দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

মিয়া গোলাম পরওয়ার জানান, “আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই পূর্বঘোষিত মহাসমাবেশ স্থগিত করা হলো।”

এর আগে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে জামায়াতে ইসলামী আগামী ৩ জানুয়ারি রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছিল। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়েছিল। প্রথমে মহাসমাবেশের স্থান হিসেবে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ ঘোষণা করা হয়েছিল; পরে তা পরিবর্তন করে সোহরাওয়ার্দী উদ্যান রাখা হয়েছিল। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে সমাবেশ বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছিল। কমিটি সমাবেশ সফল করতে কয়েকবার বৈঠক করেছে এবং জেলা-উপজেলা পর্যায় থেকেও ঢাকায় লোক আনার পরিকল্পনা করা হয়েছিল।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত