আমার শহর ডেস্ক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আগের প্রধানমন্ত্রী হেলিকপ্টারে আসা যাওয়া করতেন। জনগণ তাদের দেখাই পেত না। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সেই পুরোনো রীতি বদলে দিয়ে জনগণের কাতারে এসেছেন। জনতার কাতারে থাকতে চান বলেই তিনি বাসে চেপে, হেঁটে ঘটনাস্থলে যাবেন। তার লক্ষ্য জনগণের পাশে থাকা।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী ১৬ মার্চ আমাদের আনন্দের দিন। ওইদিন খাল খননের মাধ্যমে দেশে নতুন অধ্যায়ের সূচনা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেওয়া এ কর্মসূচি শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উন্নয়নের বার্তা নিয়ে ঢাকার বাইরে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর দিনাজপুরে। সৈয়দপুরের উপর দিয়ে বাসে চেপে দিনাজপুরের কাহারোলে যাবেন তিনি। সেখানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে, তাই প্রিয় নেতার এ সফরকে আমরা স্মরণীয় করতে চাই।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হেসেন আজাদ, বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিলকিস ইসলাম, নীলফামারী জেলা বিএনপির সদস্য সচিব মো. সাইফুল্লাহ রুবেল, সৈয়দপুর জেলা বিএনপির সহ অ্যাডভোকেট ওবায়দুর রহমান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম প্রমুখ।
এ সময় নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা, সৈয়দপুর জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, কিশোরগঞ্জ উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক তাঁতী দল, মৎস্যজীবী দল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), শ্রমিক দল, জিয়া মঞ্চ, ওলামা দল, জিয়া পরিষদ, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। মন্ত্রী দুলু বলেন, একটি পক্ষ শুরু থেকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফের বিষয়ে নানা অপপ্রচার চালিয়েছে। সেইসব অপপ্রচারকারীদের মুখে ছাই পড়েছে। সরকার গঠনের এক মাসের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে।
তিনি বলেন, মন্ত্রী পরিষদের প্রথম সভায় ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী একমাসের মধ্যে দেওয়া হবে কৃষক কার্ড। ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু আরও বলেন, বিএনপি জনতার রায় নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসার পর একের পর এক যেসব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলেছে, তা এর আগে কোনো সরকার করতে পারেনি।
দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি আরও বলেন, ১৬ মার্চ বাসে করে দিনাজপুরের কাহারোল যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সঙ্গে কথা বলবেন। ‘সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানকে ধারণ করে তার সফরকে সফল করতে হবে।