জুলাই সনদের খসড়া নিয়ে মতামত দিয়েছে ২৩ রাজনৈতিক দল

Thumbnail image

আজ শুক্রবার জুলাই সনদের খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত দেওয়ার সময় শেষ হয়েছে। প্রথম দফায় ২০ আগস্ট এবং দ্বিতীয় দফায় ২২ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া নিয়ে ২৩টি দল মতামত দিয়েছে।

আজ শুক্রবার জাতীয় ঐকমত্য কমিশন এ তথ্য জানিয়েছে।

কমিশন জানায়, জুলাই সনদের ওপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে গত ১৬ আগস্ট চূড়ান্ত খসড়া ৩০টি দল ও জোটকে দেওয়া হয়। তাদের মতামত দিতে ২০ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। তবে কয়েকটি দলের অনুরোধে আরো দুদিন সময় বাড়ানোর পর আজ শুক্রবার ২৩টি দলের মতামতের তথ্য জানায় কমিশন।

এর আগে, প্রথম ও দ্বিতীয় দফায় ৬৮ দিনের বৈঠকে ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই সনদের চূড়ান্ত খসড়া তৈরি করে কমিশন।

তবে সংস্কার বাস্তবায়ন নিয়ে ভিন্নমত জানায় দলগুলো।

এদিকে জুলাই সনদকে সংবিধানের ওপর প্রাধান্য দেওয়ার পক্ষপাতী নয় বিএনপি। সনদ সম্পর্কে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এ অঙ্গীকারেও একমত নয় দলটি। বিএনপি চায়, যেসব সাংবিধানিক সংস্কারে ঐকমত্য হয়েছে, সেগুলো আগামী নির্বাচিত সংসদে বাস্তবায়ন করা হবে।

অন্যদিকে বিএনপির বিপরীতে অবস্থান জামায়াতের। দলটি সংবিধানের ওপরে সনদের প্রাধান্য চেয়েছে। সনদ সম্পর্কে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এ অঙ্গীকারেও সমর্থন করেছে দলটি। তবে কোন কোন সংস্কার প্রস্তাব নির্বাচনের আগে বাস্তবায়নযোগ্য, এ তালিকা ঐকমত্য কমিশনের কাছে চেয়েছে তারা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত