• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

ফ্যামিলি কার্ড নারীদের একটা শক্তি: মির্জা ফখরুল

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১৮: ৫৭
logo

Photo

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যামিলি কার্ড এ দেশে নারীদের একটা শক্তি বা ক্ষমতা। যেটা নিয়ে আপনি সব জায়গায় দাঁড়াতে পারবেন। এই কার্ডের মাধ্যমে একটা ক্ষমতা তৈরি হবে আপনাদের। পুরুষরা আপনাদের গুরুত্ব দেওয়া শুরু করবে।

আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ইউআই আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

মন্ত্রী মির্জা ফখরুল ফ্যামিলি কার্ড প্রদান প্রসঙ্গে আরও বলেন, সবার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। তিনি আমাদের এই এলাকা বেছে নিয়েছেন। প্রাথমিক পর্যায়ে আমরা কাজ শুরু করেছি। এই কার্ড সবাই পাবেন, প্রত্যেক ঘরে ঘরে যাবে। শুধু সময়ের ব্যাপার। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম সরকারে আসলে ফ্যামিলি কার্ড চালু করা হবে। আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি। আমরা আমাদের কথা রেখেছি। তিনি বলেন, সরকারে আসার ২২ দিনের মধ্যে কার্ড দিয়েছি। ১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফ করা হয়েছে। ১৬ তারিখে খাল-খনন শুরু হবে। বর্ষার সময় যে পানি হয় সেটা সংরক্ষণ করে খরায় কাজে লাগানো হবে। প্রত্যেক কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে। তা দিয়ে ন্যাযমূল্যে সার, সেচ ও বীজ কিনতে পারবেন।

বিএনপি মহাসচিব বলেন, ১৫ বছর দেশে আইনকানুন ছিল না। আমাদের নানাভাবে নির্যাতন করা হয়েছে। টাকা ছাড়া কার্ড পাওয়া যেত না। এবারে কোনও টাকাপয়সা লাগেনি। হতাশ হবেন না, সবাইকে কার্ড দেওয়া হবে। নারী ডিসি-এসপিরাও কার্ড পাবেন। তিনি কী কাজে ব্যবহার করবেন সেটা পরের বিষয়। জনগণের শক্তির কাছে কোনও শক্তিই বড় নয়।

নিজ এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের আগে বলেছিলাম, আমার শেষ নির্বাচন। আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আমি আপনাদের ঋণ কখনও শোধ করতে পারবো না। তবে কিছু কাজ করে যেতে চাই। ২৭ সালে মেডিকেল কলেজে ভর্তি শুরু হবে। বিশ্ববিদ্যালয়-বিমানবন্দরের কাজ শুরু হবে। বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে। মাদকের রোষানল থেকে প্রজন্মকে রক্ষা করবো।

এ সময় ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ ডা. আব্দুস সালাম, বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম এনডিসি, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, সদর ইউএনও খায়রুল ইসলাম, স্থানীয় চেয়ারম্যানসহ প্রশাসন, বিএনপির নেতৃবৃন্দ ও উপকারভোগীরা বক্তব্য দেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন কৃষিমন্ত্রী

২

গুম ও শহীদ পরিবারের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

৩

চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু করল বাণিজ্য মন্ত্রণালয়

৪

স্কুলে খাবার মজুত রাখার সুযোগ নেই, অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী

৫

সৌরবিদ্যুতের মাধ্যমে দেশ সবুজ ও টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে: প্রধানমন্ত্রী

সম্পর্কিত

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন কৃষিমন্ত্রী

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন কৃষিমন্ত্রী

১২ মিনিট আগে
গুম ও শহীদ পরিবারের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

গুম ও শহীদ পরিবারের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

১ দিন আগে
চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু করল বাণিজ্য মন্ত্রণালয়

চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু করল বাণিজ্য মন্ত্রণালয়

৩ দিন আগে