• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

খালেদা জিয়ার জানাজা উপলক্ষে চলবে অতিরিক্ত মেট্রোরেল

আমার শহর ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১২: ২৫
logo

Photo

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে আজ বুধবার মেট্রোরেলের ট্রিপ সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

গতকাল মঙ্গলবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আললের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সরকার আজ বুধবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করায় মেট্রোরেল সাধারণত ছুটির দিনের সময়সূচি (হেডওয়ে) অনুযায়ী চলার কথা ছিল। তবে মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিতব্য বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা মানুষের ব্যাপক ভিড় বিবেচনায় নিয়ে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন বলেন, জানাজায় অংশগ্রহণকারী যাত্রীদের চাপ সামাল দিতে আমরা মেট্রোরেলের ট্রিপ সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

সাধারণত সরকারি ছুটির দিনে ট্রেনের সংখ্যা কম থাকলেও বুধবার বিশেষ প্রয়োজন অনুযায়ী সেবা সমন্বয় করা হবে। যাতায়াত স্বাভাবিক রাখতে এবং স্টেশনে বিশৃঙ্খলা এড়াতে ডিএমটিসিএল সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, আজ বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

২

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

৩

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী

৪

ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি

৫

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সম্পর্কিত

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

৯ ঘণ্টা আগে
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

৯ ঘণ্টা আগে
সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী

১৪ ঘণ্টা আগে

১৫ ঘণ্টা আগে