• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

আড়াই মাসে অনলাইনে প্রায় ২৫ হাজার ইউপি জারি এনবিআরের

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১৯: ০২
logo

Photo

চলতি বছরের প্রথম আড়াই মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্বয়ংক্রিয় অনলাইন ব্যবস্থার মাধ্যমে প্রায় ২৫ হাজার ব্যবহার অনুমতি (ইউপি) জারি করেছে।

সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এনবিআর জানায়, বন্ড সুবিধাভোগী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে দ্রুত ও সহজ সেবা দেওয়ার লক্ষ্যে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে “কাস্টমস বন্ড ব্যবস্থাপনা পদ্ধতি” নামে একটি স্বয়ংক্রিয় সফটওয়্যার চালু করা হয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে বন্ডেড গুদাম লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্ত কাঁচামাল ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কাস্টমস বন্ড কমিশনারেট থেকে অনলাইনে ব্যবহার অনুমতি নিতে পারছে।

এতে আরও বলা হয়, আমদানি-রফতানি সংক্রান্ত কাগজপত্র অনলাইনে যাচাইয়ের সুবিধার্থে সফটওয়্যারটি বাংলাদেশ ব্যাংকের অনলাইন ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করা হয়েছে। ফলে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আর সরাসরি কাস্টমস বন্ড কমিশনারেটে গিয়ে সেবা নিতে হচ্ছে না।

২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ব্যবহার অনুমতি জারিসহ এ-সংক্রান্ত সব সেবা গ্রহণ ও প্রদানের ক্ষেত্রে এই সফটওয়্যার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমানে এনবিআরের অধীন তিনটি কাস্টমস বন্ড কমিশনারেট থেকেই অনলাইনে সব ব্যবহার অনুমতি দেওয়া হচ্ছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত সময়ে মোট ২৪ হাজার ৯৬৩টি ব্যবহার অনুমতি অনলাইনে জারি করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

সংস্থাটি আরও জানায়, সেবাটি আরও সহজ ও কার্যকর করতে বন্ড সুবিধাভোগী শিল্পপ্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক, শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর এবং বিজিএমইএ ও বিকেএমইএ-এর অনলাইন ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

এনবিআরের মতে, অনলাইনে ব্যবহার অনুমতি জারি হওয়ায় শিল্পপ্রতিষ্ঠানগুলোর সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমছে। এতে দেশের রপ্তানি বাণিজ্য আরও গতিশীল হওয়ার পাশাপাশি বিনিয়োগ পরিবেশও উন্নত হচ্ছে। কাস্টমস প্রশাসনকে আধুনিক, স্বচ্ছ ও দক্ষ করতে পর্যায়ক্রমে বন্ড নিরীক্ষাসহ সংশ্লিষ্ট সব সেবা সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধি দলের সাক্ষাৎ

২

বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

৩

জামায়াতের এমপি গাজী নজরুলের ‘একান্ত সময়ের’ ভিডিও ভাইরাল, চুমো দেওয়া নারী এমপির দ্বিতীয় স্ত্রী বলে দাবি

৪

হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ১৩ হাজার টাকা

৫

আগামী এক বছরে ২০ লাখ মামলা কমিয়ে আনা সম্ভব হবে: আইনমন্ত্রী

সম্পর্কিত

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধি দলের সাক্ষাৎ

৭ ঘণ্টা আগে
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

১০ ঘণ্টা আগে
জামায়াতের এমপি গাজী নজরুলের ‘একান্ত সময়ের’ ভিডিও ভাইরাল, চুমো দেওয়া নারী এমপির দ্বিতীয় স্ত্রী বলে দাবি

জামায়াতের এমপি গাজী নজরুলের ‘একান্ত সময়ের’ ভিডিও ভাইরাল, চুমো দেওয়া নারী এমপির দ্বিতীয় স্ত্রী বলে দাবি

১ দিন আগে