• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ২১: ৪২
logo

Photo

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দীর্ঘদিন দলের সাংগঠনিক কর্মকাণ্ড, কেন্দ্রীয় কার্যালয় পরিচালনা এবং রাজনৈতিক কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা রিজভীকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরসূরি হিসেবে বেছে নিল বিএনপি। এর আগে তাঁকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আজ বৃহস্পতিবার বিএনপির মহাসচিবের পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম। এরপরই রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়।

এ বিষয়ে আজ সন্ধ্যায় বিএনপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্রের ৭ (খ) ৬ ধারা অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এ মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার পর থেকেই তাঁর ছেড়ে দেওয়া মহাসচিবের পদে কে আসছেন, তা নিয়ে বিএনপিতে আলোচনা চলছিল। দলের একাধিক জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় এলেও শেষ পর্যন্ত দীর্ঘদিনের পরীক্ষিত নেতা রিজভীর ওপরই আস্থা রাখল দল।

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রিজভী দীর্ঘ সময় ধরে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয়। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময়ে নানা প্রতিকূলতার মধ্যেও দলীয় কর্মসূচি ও গণমাধ্যমে বিএনপির অবস্থান তুলে ধরার ক্ষেত্রে তিনি ছিলেন সামনের সারির নেতা। একপর্যায়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে টানা প্রায় দুই মাস অবরুদ্ধ অবস্থায় থেকেও নিয়মিত সংবাদ সম্মেলন করে গিয়েছিলেন তিনি। দলের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং রাজনৈতিক কর্মসূচি চালিয়ে নেওয়ার ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

দলের সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং কেন্দ্রীয় কার্যালয়কেন্দ্রিক কর্মকাণ্ডে তাঁর অভিজ্ঞতাই ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রিজভীকে বেছে নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

আজ বিকেলে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পর্বের অবসান হলো। ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেন মির্জা ফখরুল। পরে ২০১৬ সালের জাতীয় কাউন্সিলে তিনি দলের মহাসচিব নির্বাচিত হন। এরপর দীর্ঘ সময় ধরে দলের অন্যতম প্রধান মুখ হিসেবে বিএনপির নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি।

প্রসঙ্গত, মহাসচিব হওয়ার আগে মির্জা ফখরুল ইসলামও দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। তার আগে তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। একইভাবে রিজভীও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব থেকে আজ ভারপ্রপ্ত মহাসচিব হলেন।

তবে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রুহুল কবির রিজভীর দায়িত্ব গ্রহণকে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবেই দেখা হচ্ছে। চলতি বছরেই বিএনপি জাতীয় কাউন্সিল করার চিন্তা করছে। কাউন্সিলে পূর্ণাঙ্গ মহাসচিব করা হতে পারে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

২

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পুরানো সেই দিনের স্মৃতি রোমন্থন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

৩

পৌরসভার চেয়ারম্যান থেকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

৪

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে নাভিদ নওরোজ শাহ্

৫

নিজ কলেজ রেসিডেন্সিয়ালে যাচ্ছেন পূর্তমন্ত্রী

সম্পর্কিত

৬ ঘণ্টা আগে
পৌরসভার চেয়ারম্যান থেকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পৌরসভার চেয়ারম্যান থেকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

৭ ঘণ্টা আগে
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে নাভিদ নওরোজ শাহ্

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে নাভিদ নওরোজ শাহ্

৮ ঘণ্টা আগে

১৪ ঘণ্টা আগে