• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

নির্বাচনে ৫০ শতাংশ ভোট পেল বিএনপি, জামায়াত ৩২ শতাংশ

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০: ০০
logo

Photo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলভিত্তিক প্রাপ্ত ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আজ রোববার ইসির তৈরি প্রতিবেদনে দেখা গেছে, ভূমিধস জয় পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট। ইসি সূত্র জানায়, উল্লেখযোগ্য ভোট পাওয়া অন্যান্য দলের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ২ দশমিক ৭০ শতাংশ। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২ দশমিক ০৯ শতাংশ। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৫ দশমিক ৭৯ শতাংশ ভোট। এ ছাড়া ছোট দলগুলোর মধ্যে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি পেয়েছে ০ দশমিক ২৮ শতাংশ, খেলাফত মজলিস ০ দশমিক ৭৬ শতাংশ, গণঅধিকার পরিষদ ০ দশমিক ৩৩ শতাংশ, জাতীয় পার্টি ০ দশমিক ৮৯ শতাংশ এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি পেয়েছে ০ দশমিক ৩৫ শতাংশ ভোট। বেশ কয়েকটি দল শূন্য বা শূন্যের কাছাকাছি ভোট পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২৯৯ আসনের মধ্যে ২৯৭টির ফলাফলের গেজেট প্রকাশ করেছে ইসি। চট্টগ্রাম ২ ও চট্টগ্রাম ৪ আসনের ফল আদালতের মামলা নিষ্পত্তির পর ঘোষণা করা হবে। ইসির ঘোষিত ফল অনুযায়ী, ২৯৭ আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। আর গণভোটে ২৯৯ আসনে ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। গণভোটে ‘হ্যাঁ’ পেয়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ ভোট। ‘না’ পেয়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট। আসন বণ্টনে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। জামায়াতে ইসলামী ৬৮টি। এনসিপি ৬টি। বাংলাদেশ খেলাফত মজলিস ২টি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদ পেয়েছে ১টি করে আসন। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ও খেলাফত মজলিসও পেয়েছে ১টি করে আসন। জাতীয় পার্টিসহ ৪১টি দল কোনো আসন পায়নি। ৬০টি নিবন্ধিত দলের মধ্যে ৫০টি দল নির্বাচনে অংশ নেয়। সামগ্রিকভাবে ভোটের হার প্রায় ৫৯ শতাংশে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইসি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

২

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

৩

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী

৪

ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি

৫

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সম্পর্কিত

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

৪ ঘণ্টা আগে
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

৪ ঘণ্টা আগে
সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী

৯ ঘণ্টা আগে

১০ ঘণ্টা আগে