রমজানে বাড়বে তাপমাত্রা, হতে পারে শিলাবৃষ্টিও

Thumbnail image

আবহাওয়া অফিস বলছে, রোজার পুরোটা সময়জুড়েই বাড়বে তাপমাত্রা। এছাড়া হতে পারে শিলাবৃষ্টিও। দীর্ঘমেয়াদি এক পূর্বাভাসে এমন তথ্য জানান আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম। তিনি জানান, ফেব্রুয়ারির শেষের দিকে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপের কোনো সম্ভাবনা নেই। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে। আর রাতের তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের চেয়ে বেশি। ফেব্রুয়ারির বাকি সময়টায় এক থেকে দুই দিন বজ্রসহ বৃষ্টিপাত অথবা শিলাবৃষ্টি হতে পারে। অন্যদিকে মার্চে শীতের রেশ পুরোপুরি কেটে যাবে, থাকবে গরমের দাপট। এ মাসেও হতে পারে বজ্রসহ বৃষ্টি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত