ছুটি শেষে ঢাবির ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল

Thumbnail image

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস ও পরীক্ষাসহ সব কার্যক্রম আগামীকাল রোববার থেকে যথারীতি শুরু হচ্ছে। দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে গত ২৪ মার্চ।

আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামীকাল রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

ঢাবির ক্লাস ও পরীক্ষাসহ সব কার্যক্রম আগামীকাল রোববার থেকে যথারীতি শুরু হচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত