১০ বছর স্কুলিংয়ে এসএসসি, ১২ বছরে এইচএসসি: শিক্ষামন্ত্রী

আপডেট : ১৩ মে ২০২৬, ১৮: ৪২
Thumbnail image

দশ বছরে এসএসসি এবং ১২ বছরে এইচএসসি পরীক্ষার লক্ষ্য নিয়ে সিলেবাস সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আজ বুধবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ওয়ান গ্রিড সোলার প্রজেক্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যসূচিতে ব্যাপক পরিবর্তনের প্রয়োজন রয়েছে এবং শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে হবে। পরীক্ষা পদ্ধতি আরও সুন্দর ও শৃঙ্খলিতভাবে সম্পন্ন করার চেষ্টা চলছে।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, আমরা আজ তোমাদের পরীক্ষার বিষয় নিয়ে বসবো। কীভাবে সময় নষ্ট না করে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাস কাভার করার মাধ্যমে আমরা সঠিক পথে এগোতে পারি সে বিষয়ে আলোচনা করবো। যাতে এসএসসি পাস করতে গিয়ে ১০ বা ১২ বছর স্কুলিং, কোনো সেশনজট না থাকে। তোমরা যেন পিছিয়ে না পড়ো, সে বিষয়ে আজ সিদ্ধান্ত নেওয়া হবে। তোমাদের স্বার্থে যা করা দরকার, সেটাই করা হবে। তিনি আরও বলেন, পরীক্ষা সুন্দরভাবে তোমাদের দিতে হবে। তোমরা কি দেখছ না? সবাই চায় সুন্দর পরীক্ষা। তোমরাও কি চাও না?

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত