আমার শহর ডেস্ক

ঝোড়ো বাতাসের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে প্রায় চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। তবে বাতাস কমলে আজ শনিবার সকাল ৭টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় সেখানে নদী পার হতে আসা গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, গতকাল শুক্রবার মধ্যরাত ৩টার পর পদ্মা নদীতে প্রচণ্ড ঝোড়ো বাতাস শুরু হয়। সেই সঙ্গে হালকা বৃষ্টিও হয়। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষের নির্দেশে রাত সোয়া ৩টা থেকে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এদিকে দৌলতদিয়া প্রান্তে তিনটি ঘাটের মধ্যে গত বুধবার বাস দুর্ঘটনার কারণে ৩ নম্বর ঘাট বন্ধ থাকায় ৪ ও ৭ নম্বর এই দুটি ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
মাত্র দুটি ঘাট দিয়ে ঈদুপরবর্তী সময়ে যানবাহন পারাপার কিছুটা বিঘ্নিত হচ্ছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক জেসানুল ইসলাম বলেন, প্রচণ্ড কালবৈশাখী ঝোড়ো বাতাসের কারণে গতকাল শুক্রবার গভীর রাত ৩টার কিছু পর পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। পরবর্তী সময় কর্তৃপক্ষের নির্দেশে রাত সোয়া ৩টা থেকে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ফেরিসহ নৌযান চলাচল বন্ধ রাখা হয়।
প্রায় চার ঘণ্টার পর আজ শনিবার সকাল ৭টার আগে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে আবার ফেরি চালু হয়।