লোক নেবে ১৩,৫৫৯

এনটিআরসিএ-তে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহসুপার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

অষ্টম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৩ হাজার ৫৫৯ টি লোক নিচ্ছে। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে লোক নিয়োগ করা হবে।

গত বৃহস্পতিবার এনটিআরসিএর সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

এতে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। শিক্ষাগত যোগ্যতার সনদ ১২ ও মৌখিক পরীক্ষা হবে ৮ নম্বরের। কোন ধরণের তদবির করা যাবে না। তদবির অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগ সুপারিশ করা হবে।

এতে স্নাতক (পাস) কলেজে অধ্যক্ষ পদে ৫৮৪ জন, উপাধ্যক্ষ পদে ৬২৭ জন, উচ্চ মাধ্যমিক কলেজে অধ্যক্ষ ৭৬৮ জন, মাধ্যমিক বিদ্যালয়ে (হাইস্কুলে) প্রধান শিক্ষক ৩ হাজার ৯২৩ জন, সহকারী প্রধান শিক্ষক ৩ হাজার ৮৭২ জন, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ৫০৪ জন। স্কুল ও কলেজ মিলিয়ে শূন্যপদে ১০ হাজার ২৭৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

এদিকে কারিগরি শিক্ষা অধিদপ্তর ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ পদে ১১০ জন ও ভোকেশনালে সুপার পদে ৪০ জনকে নিয়োগ দেবে। কারিগরি অধিদপ্তরে ১৫০ টি পদ শূন্য।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তওে কামিল মাদ্রাসায় অধ্যক্ষ পদে ৩৪ জন, উপাধ্যক্ষ পদে ৫৩ জন, ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ পদে ২০২ জন ও উপাধ্যক্ষ পদে ৩৪৩ জন, আলিম মাদ্রাসায় অধ্যক্ষ পদে ২১৯ জন ও উপাধ্যক্ষ পদে ৩৭৭ জন, দাখিল মাদ্রাসায় সুপার পদে ৮৯৯ জন ও সহ সুপার পদে ১ হাজার ৪ জন। মাদ্রাসায় পদ শূন্য ৩ হাজার ১৩১ টি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত