শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা

Thumbnail image

সংসদীয় দলের প্রথম সভায় গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কোনো সংসদ সদস্য (এমপি) শুল্কমুক্ত গাড়ি কেনার সুবিধা নেবেন না এবং সরকারি কোনো প্লটও গ্রহণ করবেন না।

আজ মঙ্গলবার নবনির্বাচিত এমপিদের শপথের পর জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের এ সভা অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে যে বিএনপির এমপিদের কেউ শুল্কমুক্ত গাড়ি ও সরকারিভাবে কোনো প্লট নেবেন না।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত