দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ

Thumbnail image

জনস্বার্থে দেশের জন্য ভালো কাজ করতে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এ তথ্য জানিয়েছেন। গতকাল বুধবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। বৈঠকে প্রধানমন্ত্রী কী বলেছেন জানতে চাইলে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, সচিবরা সবাই সরকারি কর্মকর্তা, তারা রাজনীতির অংশ নন। জনগণ জাতীয়তাবাদী দলের ইশতেহার দেখে ম্যান্ডেট দিয়েছে, নিশ্চয়ই তারা ইশতেহারকে পছন্দ করেছেন। সেই ইশতেহার যেন জনগণের দোরগোড়ায় পৌঁছে, সে জন্য সকল সচিবদের অনুরোধ করেছেন এবং মেধাকে কাজে লাগিয়ে জনস্বার্থে দেশের জন্য ভালো কাজ করতে বলেছেন। তিনি আমাদের সহযোগিতা চেয়েছেন। বৈঠক কখন শুরু হয়েছে আর কখন শেষ হয়েছে; জানতে চাইলে তিনি জানান, সাড়ে চারটার দিকে শুরু হয়ে প্রায় ১৫ মিনিট বৈঠক হয়। মিটিংয়ের গুরুত্বপূর্ণ নির্দেশনা কী? শুধুমাত্র কি ইশতেহার, নাকি অন্য কিছু; এ প্রশ্নের জবাবে তিনি বলেন, না। তার (প্রধানমন্ত্রী) বক্তব্য হচ্ছে, জনগণের প্রত্যাশা ইশতেহারেই বলা আছে। এজন্য জনগণ ভোট দিয়েছে, সমর্থন করেছে। সুতরাং দেশের ভালোর জন্য আপনারা আমাদের সহযোগিতা করবেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত