রমজানে নতুন সময়সূচিতে চলছে অফিস

Thumbnail image

শুরু হয়েছে রমজান মাস। এ উপলক্ষে সরকারি প্রতিষ্ঠানে আজ বৃহস্পতিবার নতুন সময়সূচি কার্যকর হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, রমজান মাসজুড়ে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। গত ৮ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রমজানের পুরো সময় এই সময়সূচি অনুসরণ করা হবে। তবে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক বিভাগ, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান নিজস্ব আইন ও বিধি অনুযায়ী জনস্বার্থ বিবেচনায় সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। এছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও এর অধীনস্থ সব আদালতের সময়সূচি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারণ করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। রমজানের প্রথম দিন থেকেই নতুন সময়সূচিতে অফিস-আদালতের কার্যক্রম শুরু হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত