পবিত্র রমজান উপলক্ষে স্কুলে ছুটি আগামীকাল থেকে

Thumbnail image

পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকেই সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এ ছুটি শুরু হচ্ছে। তবে প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে এখনো কিছু জানায়নি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগ থেকে এ তথ্য জানিয়ে নতুন শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়।
নতুন ছুটির তালিকা অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার থেকে নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এই ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক-কর্মচারীরা ২৮ মার্চ পর্যন্ত ছুটি কাটাতে পারবেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত