আমার শহর ডেস্ক

আকস্মিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে তিনি কোন কেন্দ্রে যাবেন—তা গোপন রাখা হয়েছে। সাধারণত আগেই পরিদর্শনের কেন্দ্র জানানো হলেও এবার তা প্রকাশ না করায় তৈরি হয়েছে কৌতূহল।
মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, এবার ইচ্ছাকৃতভাবেই পরিদর্শনের স্থান গোপন রাখা হয়েছে, যাতে আগাম প্রস্তুতির সুযোগ না পায় কোনো কেন্দ্র। ফলে প্রকৃত পরিস্থিতি সরাসরি যাচাই করা সহজ হবে।
অতীতে নকলবিরোধী কঠোর অবস্থানের জন্য আলোচনায় ছিলেন এই মন্ত্রী। আগের দায়িত্বকালে তিনি হেলিকপ্টারে করে দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ উপস্থিত হয়ে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করতেন। সেই অভিজ্ঞতার কারণেই এবারও একই ধরনের চমকপ্রদ পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবারের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। সারাদেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে অনুষ্ঠিত এই বিশাল পরীক্ষা কার্যক্রমে নকল রোধে এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া মাদরাসা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। পরীক্ষাটি দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।