রমজান উপলক্ষে টিসিবির ভর্তুকি পণ্যে যুক্ত হচ্ছে ছোলা-খেজুর

Thumbnail image

পবিত্র রমজান উপলক্ষে আজ মঙ্গলবার থেকে স্মার্ট কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে নিয়মিত পণ্যের পাশাপাশি ছোলা ও খেজুর বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এদিন সকাল ১০টায় তেজগাঁওয়ে ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন করা হবে। আজ সোমবার টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি থেকে ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের পাশাপাশি ছোলা ও খেজুর বিক্রি করা হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী, টিসিবি ভর্তুকি মূল্যে স্মার্ট কার্ডধারী পরিবারের কাছে প্রতি মাসে পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করে আসছে। কার্ডধারী পরিবারের পাশাপাশি ট্রাকসেলের মাধ্যমে সারাদেশে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ সাধারণ ভোক্তার কাছেও ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে। ট্রাকসেলে পণ্যের পরিমাণ ও মূল্য পরবর্তীতে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত