• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

নতুন ৪টি থানার অনুমোদন

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ২০: ৪৯
logo

নতুন ৪টি থানার অনুমোদন

আমার শহর ডেস্ক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ২০: ৪৯
Photo

দেশে নতুন করে চারটি থানা করা হচ্ছে। এর দুটি হবে পূর্বাচলে এবং বাকি দু’টি হবে নরসিংদীর রায়পুরা ও কক্সবাজারের মাতাবাড়িতে। এছাড়া ঠাকুরগাঁও জেলায় ‘ভুল্লী’ থানার নামের বানান সংশোধনের প্রস্তাবটিও অনুমোদন করা হয়েছে। আজ মঙ্গলবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে হওয়া সভায় নতুন থানা বাদেও স্বাস্থ্যের দুই বিভাগকে একত্রীকরণ, সাতক্ষীরা জেলাকে ‘এ’ ক্যাটাগরিতে রূপান্তরসহ ১১টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। জানা গেছে, গাজীপুর জেলায় ‘পূর্বাচল উত্তর থানা’, নারায়ণগঞ্জ জেলায় ‘পূর্বাচল দক্ষিণ থানা’ এবং কক্সবাজার জেলার মাতারবাড়িতে ‘মাতারবাড়ি থানা’ নামে নতুন থানা করা হবে। এছাড়া নরসিংদীর রায়পুরায় নতুন করে আরেকটি থানা হবে। তবে, সেই নতুন থানার নাম এখনও নির্ধারিত হয়নি। এদিকে, নিকার সভায় ঠাকুরগাঁও জেলায় ‘ভুল্লী’ থানার নামের বানান সংশোধনের প্রস্তাব অনুমোদন হয়েছে। থানাটির নতুন নাম হবে ‘ভূল্লী থানা’। পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনার বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরি থেকে উন্নীত করে ‘এ’ ক্যাটাগরি জেলায় করার প্রস্তাব অনুমোদিত হয়েছে নিকার সভায়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আওয়ামী শাসনমালে সাতক্ষীরার মানুষের ওপর ভয়ানক নির্যাতন চালানো হয়েছিল। এই জেলাতে সুন্দরবন আছে। এখন সাতক্ষীরার সঙ্গে ভোমরা বন্দর যুক্ত হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাতক্ষীরা আমাদের দেশের জন্য এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ডিস্ট্রিক্ট। তো সেটা বিবেচনায় এটাকে ‘এ’ ক্যাটাগরি জেলা হিসেবে অনুমোদিত হয়েছে।

এক হচ্ছে স্বাস্থ্যের দুই বিভাগ: স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পৃথক দুই বিভাগকে একত্রিত করার অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় তিনি এই অনুমোদন দেন। এর ফলে স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ দুটিকে একত্রীকরণের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পুনর্গঠন করা হবে। প্রেস সচিব বলেন, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভাজনের মূল উদ্দেশ্য ছিল সেবা সহজ করা। কিন্তু, স্বাস্থ্যসেবা বিভাগ এবং মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়, নার্সিং ইনস্টিটিউট ও মাতৃশিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মসূচি পরিলাচনার দায়িত্ব স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অন্তর্ভুক্ত করা হয়। মন্ত্রণালয়ের দুটি বিভাগ সৃষ্টির পরের অভিজ্ঞতায় প্রতীয়মান, এই দ্বিমুখী কাঠামো প্রত্যাশিত সুফল বয়ে আনতে পারেনি। স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা উভয় ক্ষেত্রেই মানের যথেষ্ট অবনতি ঘটেছে। তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রমে পুনরায় গতি ও সমন্বয় ফিরিয়ে আনার লক্ষ্যে রুলস অফ বিজনেস মোতাবেক স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ দুটিকে একত্রীকরণের জন্য প্রধান উপদেষ্টার অনুমোদন নেওয়া হয়েছে। এছাড়া আগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ছিল, এটার নাম পরিবর্তন হয়েছে। নতুন নাম হয়েছে নারী ও শিশু মন্ত্রণালয়। এই প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। তবে, এটার ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।

ডিএমপি ভেঙে একাধিক ভাগ করার পরিকল্পনা: এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাজের গতি বাড়াতে একে কয়েক ভাগে ভাগ করা যায় কিনা, তা নিয়ে আলোচনা করেছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, বর্তমানে ডিএমপির অধীনে ৫০টি থানা রয়েছে, যা একটি বিশাল কর্মযজ্ঞ। এই কাজকে আরও সহজতর ও কার্যকর করতে ডিএমপিকে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ বা অন্য কেনো উপায়ে একাধিক ভাগে বিভক্ত করার প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কেনো সিদ্ধান্ত হয়নি। কাজের গতি বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করাই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য। প্রেস সচিব জানান, সভায় প্রধান উপদেষ্টা নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে গুরুত্বারোপ করেন। তিনি নির্বাচনের আগে বিশেষ করে লুট হওয়া অস্ত্র উদ্ধারের ওপর কড়া নির্দেশ দিয়ে বলেন, লুট করা অস্ত্র যে করেই হোক ইলেকশনের আগে যত দ্রুত পারা যায় এগুলোকে উদ্ধার করতে হবে। নিকার সভায় ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর’ গঠনের ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইতোমধ্যে এই অধিদফতরটি গঠন করা হয়েছিল, যা আজ মঙ্গলবার আনুষ্ঠানিক অনুমোদন পেল। জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণ ও সংশ্লিষ্ট কার্যক্রম গতিশীল করতে এই অধিদফতর কাজ করবে। এছাড়া প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ দুটিকে একত্রীকরণের মাধ্যমে মন্ত্রণালয়টি পুনর্গঠনের বিষয়টিও সভায় ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে। ব্রিফিংয়ে প্রেস সচিব আরও জানান, সরকারের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে এ ধরনের সংস্কারমুখী আলোচনা ও সিদ্ধান্ত অব্যাহত থাকবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

২

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন স্পিকার

৩

নৃত্যে সারাদেশে প্রথম কুমিল্লার নির্ঝর

৪

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫

শিশুদের মানবিকভাবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সম্পর্কিত

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

৫ ঘণ্টা আগে
কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন স্পিকার

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন স্পিকার

১১ ঘণ্টা আগে
নৃত্যে সারাদেশে প্রথম কুমিল্লার নির্ঝর

নৃত্যে সারাদেশে প্রথম কুমিল্লার নির্ঝর

১ দিন আগে