৯ম পে-স্কেল গেজেট দাবিতে যমুনা ঘেরাও, পুলিশি বাধা

পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

Thumbnail image

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন সরকারি কর্মচারীরা। এসময় আন্দোলনকারীরা পুলিশের বাধার মুখে পড়েন।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহবাগে প্রথমে জড়ো হন আন্দোলনকারীরা। পরে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যান। এসময় পুলিশ দফায় দফায় তাঁদের বাধা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও সাউণ্ড গ্রেনেড নিক্ষেপ করে।

আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় নবম পে কমিশন গঠন হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গেজেট প্রকাশ করা হয়নি। বারবার আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন না করায় সরকারি কর্মচারীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলেও দাবি তাদের।

এদিকে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে। জাতিসংঘের অধীন শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে তাঁরা সেখানে অবস্থান করছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত