• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

অফিস কার্যক্রম শুরু করলেন তারেক রহমান

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৯: ২৩
logo

অফিস কার্যক্রম শুরু করলেন তারেক রহমান

আমার শহর ডেস্ক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৯: ২৩
Photo

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে দেশে ফেরার পর তৃতীয় দিনের মাথায় অফিস কার্যক্রম শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার দুপুরে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তার জন্য নির্ধারিত নতুন চেম্বারে এসে বসেন।

আজ দুপুর ১টা ৪৮ মিনিটে তারেক রহমান গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছান। অফিসে প্রবেশ করার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান। সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি কার্যালয়ের দ্বিতীয় তলায় নিজের জন্য প্রস্তুত করা বিশেষ চেম্বারে গিয়ে দাপ্তরিক কাজ শুরু করেন।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও দলের মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রথম অফিস।’ এ সময় উপস্থিত ছিলেন- দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন ও চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তারা। এছাড়া বগুড়া জেলা বিএনপির নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, শুধু গুলশান কার্যালয়ই নয়, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়েও তারেক রহমানের জন্য আলাদা চেম্বার তৈরি করা হয়েছে। এ ছাড়া গুলশানে পৃথক একটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেখান থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী।

গত বৃহস্পতিবার ঢাকায় ফেরার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন তারেক রহমান। প্রথম দিন সংবর্ধনা ও বক্তৃতা শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে মা খালেদা জিয়াকে দেখতে যান। এরপর গত শুক্রবার তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। গতকাল শনিবার তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজার জিয়ারত করেন। একই দিন ছোট ভাই আরাফাত রহমান কোকো এবং পিলখানা ট্র্যাজেডিতে নিহত সেনা কর্মকর্তাদের কবরও জিয়ারত করেন। এছাড়া গতকাল শনিবার তিনি নির্বাচন কমিশনে গিয়ে ভোটার হওয়ার যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

২

নির্বাচিত নারী প্রতিনিধি সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে প্রণীত প্রশিক্ষণ ম্যানুয়াল উন্মোচিত

৩

স্কুল-কলেজে মানোন্নয়নের লক্ষ্যে চালু হচ্ছে র‍্যাংকিংব্যবস্থা : শিক্ষামন্ত্রী

৪

একদিন বাড়লো ঈদের ছুটি

৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পল কাপুরের শ্রদ্ধা

সম্পর্কিত

জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

৬ ঘণ্টা আগে

৭ ঘণ্টা আগে