• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

কৃষিমন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ২১: ৩৭
logo

Photo

ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ সোমবার সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা দুই দেশের কৃষি, প্রাণিসম্পদ খাত নিয়ে আলোচনা করেছেন।

মন্ত্রী বলেন, কানাডা বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। দুই দেশের মধ্যে চমৎকার বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশ কানাডা থেকে নিয়মিত সার আমদানি করছে। বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদখাতে কারিগরি সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন। এ বিষয়ে কানাডার যে কোনো সহযোগিতাকে বাংলাদেশ স্বাগত জানাবে।

বাংলাদেশের অর্গানিক কৃষির সম্ভাবনা নিয়ে মন্ত্রী হাইকমিশনারকে জানান, দেশের মাটি ও আবহাওয়া উন্নত ও গুণগত মানসম্পন্ন যা কৃষির জন্য উপযোগী। সরকার দেশের চরাঞ্চলে রপ্তানিমুখী কৃষি উৎপাদনের পরিকল্পনা করছে। কানাডার বেসরকারি পর্যায়ে যে কোনো প্রতিষ্ঠান বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে এ বিষয়ে কাজ করতে চাইলে সরকার সব ধরনের সহযোগিতা দেবে।

হাইকমিশনার বলেন, কানাডার কৃষি অনেক সমৃদ্ধ, দেশের বিশাল অংশ জুড়ে কৃষিপণ্য উৎপাদিত হয়। বাংলাদেশে তেল জাতীয় শস্য-ক্যানোলা রপ্তানিতে করতে তার দেশ আগ্রহী বলে হাইকমিশনার জানান।

বাংলাদেশের কৃষির সাথে কানাডার গভীর সম্পর্ক রয়েছে উল্লেখ করে হাইকমিশনার অজিত সিং বলেন, কৃষি প্রযুক্তি, গবেষণা, কারিগরী সহযোগিতা, পশু উৎপাদন ও পরিচর্যা সম্পর্কিত যে কোনো বিষয়ে তার দেশ সবসময় সহযোগিতা করতে আগ্রহী।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

হঠাৎ এসএসসির কেন্দ্র পরিদর্শনে যাবেন শিক্ষামন্ত্রী

২

এসএসসি পরীক্ষা শুরু আজ

৩

কৃষিমন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

৪

জ্বালানি সংকটের জন্য দায়ী বিগত স্বৈরাচারী সরকার: তথ্যমন্ত্রী

৫

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সম্পর্কিত

হঠাৎ এসএসসির কেন্দ্র পরিদর্শনে যাবেন শিক্ষামন্ত্রী

হঠাৎ এসএসসির কেন্দ্র পরিদর্শনে যাবেন শিক্ষামন্ত্রী

৩ ঘণ্টা আগে
এসএসসি পরীক্ষা শুরু আজ

এসএসসি পরীক্ষা শুরু আজ

৪ ঘণ্টা আগে
জ্বালানি সংকটের জন্য দায়ী বিগত স্বৈরাচারী সরকার: তথ্যমন্ত্রী

জ্বালানি সংকটের জন্য দায়ী বিগত স্বৈরাচারী সরকার: তথ্যমন্ত্রী

২১ ঘণ্টা আগে