ঢাকায় ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ৩৭৮ বাংলাদেশি

Thumbnail image

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ৩৭৮ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৭ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়াতে এবং মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে আটকে থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা-চট্টগ্রাম-আবুধাবী-ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়েছে।

ফিরেছেনে বিমানের ২৭ ক্রু: ইউএস বাংলার ফ্লাইটে ফেরা যাত্রীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ জন ফ্লাইট ক্রু রয়েছেন। ইউএস-বাংলা জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্রুদের পরিবার পরিজন চরম উৎকণ্ঠায় সময় পার করছিল। ইউএস-বাংলা এয়ারলাইন্স সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ক্রুদের ফিরিয়ে এনে তাদের পরিবারের সদস্যদেরও চিন্তামুক্ত করতে পেরেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত