আটকেপড়া যাত্রীদের সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী: বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী

Thumbnail image

আটকেপড়া যাত্রীদের দুর্ভোগ যেন না হয়, এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতকাল রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রাফিক সিগন্যাল মনিটরিং সেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, জনদুর্ভোগ কমাতে মনিটরিং করার জন্য প্রধানমন্ত্রী বারবার খোঁজখবর নিচ্ছেন। গত রাতেও তিনি মোবাইল ফোনে খোঁজ নিয়েছেন। সকালেও ফোন করছেন। আমরা আবার এনশিওর করছি যাদের ফ্লাইট টাইম ক্যান্সেল হয়েছে, যাবে না, এদের আমরা নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি।

মন্ত্রী বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে বারবার অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। যদি কেউ ভুলবশত না শোনেন আমাদের বক্সে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে।

তিনি বলেন, আমি কাল রাত ৩টা পর্যন্ত সিভিল এভিয়েশন, প্রবাসী কল্যাণ থেকে শুরু করে পুলিশ সবাই একজন একজন করে সবাইকে সহযোগিতা দিয়েছি। এমনও আছে কিছু প্যাসেঞ্জার দেখেছি যারা রাতে লাগেজ নিয়ে কোথায় যাব? সকালে যাব বলে বিমানবন্দরের অবস্থান করতে চেয়েছিল, আমরা তাদেরকেও নিরাপদে রাখার ব্যবস্থা করেছি। আমরা স্ট্যান্ডবাই সবাই। যাত্রীদের যেন কোনো অসুবিধা না হয় সে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত