আমার শহর ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে লাগা আগুনের কার্গো ভিলেজে লাগা আগুনের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আগামী তিনদিন তাদের অতিরিক্ত ফ্লাইটের সব চার্জ মওকুফ করা হয়েছে বলে জানিয়েছেনবেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
আজ রোববার শাহজালাল বিমানবন্দরের সবশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, বিমানবন্দরে আগুনের ঘটনায় সব ধরনের বিষয় মাথায় রেখেই অনুসন্ধান চলছে। এখানে কারও কোনো ব্যত্যয় আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। যত ধরনের অভিযোগ রয়েছে, সব আমলে নিয়েই তদন্ত চলছে।
তিনি বলেন, কার্গো ভিলেজে লাগা আগুনের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আগামী তিন দিন তাদের অতিরিক্ত ফ্লাইটের সব চার্জ মওকুফ করা হয়েছে।
বিজিএমইএ জানিয়েছে, ক্ষতির পরিমাণ ১ বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এখন থেকে শুক্র ও শনিবার আমদানি পণ্য ছাড় করা যাবে। ৩৬ ঘণ্টার মধ্যে পণ্য ছাড় করা যাবে। বিকল্প হিসেবে থার্ড টার্মিনালে আমদানি করা পণ্য রাখা হবে।