• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

দেশে পৌঁছেছে ১ লাখ ৪০ হাজার পোস্টাল ব্যালট

আমার শহর ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১৭: ০৩
logo

Photo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যেও ভোটের আমেজ বিরাজ করছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসী বাংলাদেশিরা ব্যালট পাঠাতে শুরু করেছেন। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এ পর্যন্ত ১ লাখ ৩৯ হাজার ৭৬৩ জন প্রবাসী ভোটারের ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। ইসির প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান গতকাল শুক্রবার রাতে হালনাগাদ তথ্য জানান।

তাঁর তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত প্রবাসীদের ঠিকানায় মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ১৬ হাজার ৭ জন প্রবাসী ভোটার সফলভাবে ব্যালট গ্রহণ করেছেন। ইসির হিসাবে, এ পর্যন্ত ৪ লাখ ৫৪ হাজার ৫৮৭ জন প্রবাসী ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট দেওয়ার পর ৪ লাখ ৬ হাজার ৫৬৪ জন ভোটার নিজ নিজ দেশের পোস্ট অফিস বা নির্ধারিত ডাকবাক্সে ব্যালট জমা দিয়েছেন। প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরেও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। নির্বাচন কমিশন জানায়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশের ভেতরে (আইসিপিভি) নিবন্ধন করা ২ লাখ ৬৯ হাজার ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।

গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দেশের ভেতরে ৩ হাজার ৭৪৮ জন ভোটার ব্যালট পেপার গ্রহণ করেছেন। তাদের মধ্যে ২ হাজার ৪২২ জন ভোট দিয়েছেন এবং ১ হাজার ১৪৯ জন ভোটার পোস্ট অফিসে ব্যালট জমা দিয়েছেন। সালীম আহমাদ খান বলেন, এবারের নির্বাচনে প্রযুক্তির ব্যবহার ভোটারদের অংশগ্রহণ সহজ করেছে।

তাঁর ভাষ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশে ও বিদেশে মিলিয়ে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

র‌্যাবের নতুন নাম হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)

২

‘মুক্তির রাত’ পবিত্র শবে বরাত আজ

৩

সাংবাদিকতায় সর্বগ্রাসী আতঙ্ক—আল-জাজিরাকে মাহফুজ আনামের মন্তব্য

৪

শুভ মাঘী পূর্ণিমা আজ

৫

দেশে পৌঁছেছে ১ লাখ ৪০ হাজার পোস্টাল ব্যালট

সম্পর্কিত

র‌্যাবের নতুন নাম হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)

র‌্যাবের নতুন নাম হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)

১৫ ঘণ্টা আগে
‘মুক্তির রাত’ পবিত্র শবে বরাত আজ

‘মুক্তির রাত’ পবিত্র শবে বরাত আজ

২০ ঘণ্টা আগে
সাংবাদিকতায় সর্বগ্রাসী আতঙ্ক—আল-জাজিরাকে মাহফুজ আনামের মন্তব্য

সাংবাদিকতায় সর্বগ্রাসী আতঙ্ক—আল-জাজিরাকে মাহফুজ আনামের মন্তব্য

২ দিন আগে
শুভ মাঘী পূর্ণিমা আজ

শুভ মাঘী পূর্ণিমা আজ

৩ দিন আগে