প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা ও ওয়াটারএইড বাংলাদেশ যৌথ উদ্যেগে ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী প্রতিনিধিদের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে প্রণীত প্রশিক্ষণ ম্যানুয়াল বিষয়ে অবহিতকরণ কর্মশালা
আজ বৃহস্পতিবার সকালে ঢাকার জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ডের সহযোগিতায় সহযোগিতায় ওয়াটারএইড, সুইসকন্টাক্ট ও সহযোগী সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এবং রূপান্তর কর্তৃক যৌথভাবে বাস্তবায়নাধীন জিওফোরইমপ্যাক্ট প্রোগ্রামের মাধ্যমে গৃহীত উদ্যোগের ফলাফল কর্মশালায় তুলে ধরা হয়েছে, যা ইউনিয়ন পরিষদের নারী সদস্যদের নেতৃত্ব বিকাশ, ক্ষমতায়ন এবং স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে।
বার্ড ও ওয়াটারএইড বাংলাদেশ যৌথ উদ্যোগে নির্বাচিত ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের জন্য প্রণীত সমন্বিত প্রশিক্ষণ নকশা, প্রশিক্ষণ ম্যানুয়াল এবং জেন্ডার অ্যাকশন প্ল্যান টেমপ্লেট আনুষ্ঠানিকভাবে উপস্থিতবৃন্দের সামনে উপস্থাপন করা হলো।
টেমপ্লেটটি ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়ায় জেন্ডার দৃষ্টিভঙ্গি পদ্ধতিগতভাবে অন্তর্ভুক্ত করার জন্য একটি কাঠামোবদ্ধ ও ব্যবহারিক নির্দেশিকা প্রদান করে। কর্মশালায় অংশগ্রহণকারীরা গবেষণালব্ধ ফলাফল যাচাই এবং জাতীয় পর্যায়ে প্রাতিষ্ঠানিকীকরণ ও সম্প্রসারণের কৌশল নিয়ে গঠনমূলক আলোচনা করেন।
কর্মশালায় নির্বাচিত নারী প্রতিনিধিদের নেতৃত্ব বিকাশ, ক্ষমতায়ন ও তাদের দক্ষতা উন্নয়নের জন্য কাঠামোগত সক্ষমতা বৃদ্ধি উদ্যোগের ফলাফল তুলে ধরা হয়। এর মধ্যে ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী প্রতিনিধিদের সক্ষমতা উন্নয়ন, যা কাঠামোবদ্ধ প্রশিক্ষণ, অংশগ্রহণমূলক শিক্ষণ পদ্ধতি এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক ব্যবহারের জন্য একটি জেন্ডার অ্যাকশন প্ল্যান টেমপ্লেট প্রণয়নের মাধ্যমে বাস্তবায়িত হয়।
নির্বাচিত কয়েকটি জেলায় পাইলট আকারে বাস্তবায়িত এ কার্যক্রমে ১৩৫ জন নির্বাচিত নারী প্রতিনিধি অংশগ্রহণ করেন। পাশাপাশি কী ইনফরম্যান্ট ইন্টারভিউ এবং মাঠপর্যায়ের প্রতিক্রিয়ার মাধ্যমে গুরুত্বপূর্ণ গুণগত তথ্য সংগ্রহ করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুনিমা হাফিজ।
তিনি বলেন, স্থানীয় সরকারের স্তরে নারীদের ক্ষমতায়ন কেবল অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য নয়, বরং টেকসই কমিউনিটি গঠনের জন্যও অপরিহার্য। এই উদ্যোগ নারীদের নেতৃত্বের বিকাশ ও কমিউনিটি পর্যায়ে নারীর ক্ষমতায়নের একটি ব্যবহারিক রূপরেখা প্রদান করছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ। তিনি এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বলেন, এই প্রশিক্ষণ ম্যানুয়াল ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী প্রতিনিধিদের ক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে একটি মূল সহায়ক হিসেবে কাজ করবে।
আমি বিশ্বাস করি, এই ম্যানুয়ালকে আমাদের প্রশিক্ষণ কার্যক্রমে অন্তর্ভুক্ত করলে ইউনিয়ন পরিষদের নারী সদস্যদের নেতৃত্ব ও পরিচালন দক্ষতা বৃদ্ধি পাবে এবং তাদের কার্যকর, লিঙ্গ-সচেতন ও অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় সরঞ্জামসমূহে সজ্জিত করা সম্ভব হবে।
স্থানীয় সরকার বিভাগ ও এনআইএলজির মহাপরিচালক কাজী আনোয়ার হোসাইন বলেন, এই প্রশিক্ষণ ম্যানুয়াল ও জিএপি টেমপ্লেট জাতীয় পর্যায়ে প্রয়োগ করা অপরিহার্য। এগুলো কার্যকর ও জেন্ডার-সংবেদনশীল স্থানীয় সরকার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এবং অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে।
প্রোগ্রামস এন্ড পলিসি এডভোকেসি, ওয়াটারএইড বাংলাদেশের পরিচালক পার্থ হেফাজ শায়খ বলেন, জিওফোরইমপ্যাক্ট প্রোগ্রামের এই সহযোগিতা প্রমাণ করে যে, প্রমাণভিত্তিক সক্ষমতা বৃদ্ধি ও কাঠামোগত প্রশিক্ষণ স্থানীয় সরকারের ব্যবস্থাপনায় নারীদের অংশগ্রহণ শক্তিশালী করবে ও তাদের ক্ষমতায়নের ভূমিকা রাখবে।
কর্মশালায় নওগাঁ ও সাতক্ষীরা জেলার নির্বাচিত নারী প্রতিনিধি, স্থানীয় সরকারের উপ-পরিচালক, পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং উন্নয়ন অংশীদারদের উচ্চ পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কর্মশালার সমাপনীতে অংশগ্রহণকারীরা একমত হন যে, স্থানীয় সরকার ব্যবস্থায় প্রণীত প্রশিক্ষণ ম্যানুয়ালের মাধ্যমে ইউনিয়ন পরিষদের নারী সদস্যদের নেতৃত্ব বিকাশ, ক্ষমতায়ন এবং স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব। এতে অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক, জলবায়ু-সহনশীল এবং জেন্ডার-সংবেদনশীল স্থানীয় শাসন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। এই কর্মশালা নারীর নেতৃত্ব বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে এবং স্থানীয় সরকার কাঠামোতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকল পক্ষের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।