গণহত্যাকারী হিসাবে পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম: উপদেষ্টা আসিফ

Thumbnail image

জাতীয় পাঠ্যপুস্তকে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ঘটনা অন্তর্ভুক্তির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

পোস্টে তিনি বলেন, প্রজন্ম থেকে প্রজন্মের কাছে '২৪ এর গণঅভ্যুত্থানের ইতিহাস এবং স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষের সংগ্রামের গল্প পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আসছে। বিশেষভাবে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে ২০২৪ খ্রিষ্টাব্দের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাস এবং সাম্প্রতিক চারটি জাতীয় নির্বাচনের তথ্য।

এছাড়া পোস্টে তিনি একটি পোস্টার শেয়ার করেন, সেখানে লেখা রয়েছে- বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে গণহত্যাকারী হিসাবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম। পোস্টারে আরও উল্লেখ করেন, আগামী ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ইতিহাস।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত