আমার শহর ডেস্ক

রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের (এআইআইআই) উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ সোমবার প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সেনাপ্রধান। একইসঙ্গে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে প্রতিষ্ঠিতব্য আরও সাতটি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে জ্ঞান, নৈতিকতা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ নাগরিক গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়েছে। আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটে ক্যামব্রিজ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যমের আধুনিক শিক্ষাপদ্ধতির সঙ্গে ধর্মীয় ও নৈতিক শিক্ষা সমন্বয় করা হবে। বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠালগ্ন থেকে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও মানবসম্পদ গঠনে অবদান রেখে আসছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আইএসপিআর জানিয়েছে, সময়ের পরিবর্তিত চাহিদার পরিপ্রেক্ষিতে আধুনিক শিক্ষার পাশাপাশি মূল্যবোধ, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক গুণাবলিসম্পন্ন নাগরিক তৈরির প্রয়োজনীয়তা বেড়েছে। সেই উদ্দেশ্য সামনে রেখেই নতুন এ শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠানটি শিক্ষা, আদর্শ এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ বিকাশের একটি উৎকৃষ্ট কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে অনুষ্ঠানে প্রত্যাশা ব্যক্ত করা হয়। এখানকার শিক্ষার্থীরা কোরআন ও সুন্নাহর আলোকে জ্ঞান, শৃঙ্খলা, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করা হয়। একইসঙ্গে জাতীয় ও বৈশ্বিক পরিসরে দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী ভ‚মিকা রাখবে বলে আইএসপিআর জানিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।