সাতক্ষীরায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

Thumbnail image

সাতক্ষীরার কালীগঞ্জে নানার বাড়িতে ঈদের ছুটিতে বেড়াতে এসে মাছের ঘেরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার দুপুরে উপজেলার সন্ন্যাসীর চক গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- কালীগঞ্জের পশ্চিম তারালী গ্রামের ফারুক হোসেনের ছেলে জাকারিয়া হোসেন (১০); পূর্ব নলতা গ্রামের আহসান আলীর মেয়ে জান্নাতুল ফেরদৌস (৮)।

সম্পর্কে তারা খালাতো ভাই-বোন। জাকারিয়া স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণি এবং জান্নাতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে রোববার সকালে সন্ন্যাসীর চক গ্রামে নানা আবদুল আজিজের বাড়িতে বেড়াতে আসে জাকারিয়া ও জান্নাতুল।

গতকাল সোমবার দুপুরে বাড়ির পাশে খেলা করার একপর্যায়ে তারা নিখোঁজ হয়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বেলা আড়াইটার দিকে বাড়ির পাশের একটি মাছের ঘেরে তাদের নিথর দেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। দ্রুত তাদের উদ্ধার করা হলেও ততক্ষণে দুই শিশুরই মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার এসআই কামাল হোসেন জানান, খেলার সময় ওই শিশুরা ঘেরের পানিতে পড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত