প্রবাসী কার্ড হলে বিএমইটি কার্ড থাকবে না: মন্ত্রী

Thumbnail image

শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘প্রবাসী কার্ড হলে এখানে আর বিএমইটি কার্ড থাকবে না।  একটা কার্ড দিয়ে প্রবাসীরা যেন, সব ফ্যাসিলিটি এনজয় করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করছি। কারণ এত কার্ড দিয়ে কি করবে।’

মন্ত্রী বলেন, ‘আমরা যে ফ্যাসিলিটিটা দেব, সেটা আমরা এখনো চূড়ান্ত করিনি।

আজ মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

কিন্তু এখানে তার কারেন্সি সুবিধাটা কিভাবে পেতে পারে, তাদের সহজ রেমিটেন্স আনার ক্ষেত্রে কি বেনিফিট নিতে পারে, ব্যাংক পেমেন্টের গেটওয়েটা কিভাবে হবে, তাদের ডিজিটাল পরিচয়পত্র, এই কার্ডের সঙ্গে ট্র্যাকিং থাকবে।’

তিনি বলেন, ‘প্রবাসী কার্ড দিয়ে ভূমি সংক্রান্ত সেবা যাতে দেওয়া যায়, সেটা নিয়ে আমরা কাজ করছি। তার জন্য আমরা এখনো ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলছি, যাতে প্রবাসীরা এই কার্ড দেখালে তাকে প্রায়োরিটি বেসিসে ফ্যাসিলিটি দেওয়া হয় এবং হাসপাতালে গেলে অন্তত তার আলাদা একটা প্রায়োরিটি যেন থাকে। এসব জায়গায় আমরা একটা পরিবর্তন আনতে চাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক, সচিব মোখতার হোসেন। 

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত