আমার শহর ডেস্ক

রাজধানীর তেজগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইমন (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু ওমর ফারুক (২০)।
গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তেজগাঁওয়ের সাউদান গ্রুপ সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী শরীফ হাসান জানান, মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি গাড়ি তাদের ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ইমনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইমন স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি মুগদা মান্ডা এলাকায়। তার বাবার নাম মৃত হযরত আলী। ইমনের বন্ধু ওমর ফারুক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।