প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়াতে উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়

Thumbnail image

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষ অনুরোধ জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

আজ সোমবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, মধ্যপ্রাচ্য থেকে ছুটিতে দেশে এসে যুদ্ধ পরিস্থিতির কারণে যারা নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরতে পারছেন না এবং যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত