আমার শহর ডেস্ক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে।
গতকাল রোববার তিনি হাসপাতালের শয্যায় অল্প নড়াচড়া করতে পেরেছেন, কথাবার্তায় সাড়াও দিয়েছেন। তবে, বিদেশে নেওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি। বিএনপি চেয়ারপারসনকে দেখতে রবিবার দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও হাসপাতালে যান।
এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দিতে নতুন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
এদিকে সন্ধ্যার পরও হাসপাতালের সামনে ভীড় জমায় উৎসুক জনতা। বেগম জিয়ার খবর নিতে হাসপাতালে যান রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়াবিদরা।